ফ্যাক্ট চেক: না, ভাইরাল ছবিতে বিকিনি পরিহিতা মহিলা সনিয়া গান্ধী নন
একজন সুইস অভিনেত্রীর ছবি এটি
- Total Shares
সম্প্রতি, দুজন পুরুষের সাথে একজন বিকিনি পরিহিতা মহিলার ছবি বর্তমান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর দাবী করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুক ব্যবহারকারী 'রায়ান জেকব' ভাইরাল সেই ছবিটি পোস্ট করেন যার উপরে হিন্দিতে লেখা, "কংগ্রেসিরা দেখুন আপনাদের রাজমাতাকে"।

এখানে ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্শন দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিটির সাথে করা দাবীটি ভুয়ো।ছবিতে থাকা মহিলাটি আসলে সুইস অভিনেত্রী উর্সুলা আন্দ্রেস।এই ছবিটি জেমস বন্ড সিরিজের প্রথম ছবি "ডাক্তার নো" এর সেটে তোলা হয়।
রিভার্স সার্চ করে আমরা এই ছবিটির সত্যতার বিষয়ে জানতে পারি।অনেক ওয়েবসাইটেই ছবিটি ব্যবহার করে বলা হয় এটি "ডাক্তার নো" এর সেটে তোলা হয়েছিল।
'আইএমডিবি'ও ছবিটি তাদের ফটো গ্যালারিতে ব্যবহার করে লেখে, "ডাক্তার নো (১৯৬২) তে সিন কনারি, উর্সুলা আন্দ্রেস, এবং টেরেন্সে ইয়ং"।
জেমস বন্ডের বিপরীতে "ডাক্তার নো" ছবিটিতে তার 'হানি রাইডার' চরিত্রটির জন্য উর্সুলা আন্দ্রেস খ্যাতি লাভ করেছিলেন।
এর আগেও অনেকবার অভিনেত্রী উর্সুলা আন্দ্রেসের ছবি সনিয়া গান্ধীর দাবী করে ভাইরাল হয়।সেসময়ও দাবীগুলিকে ফ্যাক্ট চেক করা হয়।

এর থেকে বলা যেতে পারে, ছবিতে দেখতে পাওয়া বিকিনি পরিহিতা মহিলাটি হলেন সুইস অভিনেত্রী উর্সুলা আন্দ্রেস, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী নন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

