ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল চিলিতে হওয়া প্রতিবাদের ছবি
শ্রীনগরের বলে নেটিজেনদের অনেকে এই ছবিকে পোস্ট করলেন
- Total Shares
সম্প্রতি, ভারতের শ্রীনগরে সিআরপিএফ বাঙ্কারে পেট্রল বোমা ছোড়া হয়েছে দাবী করে এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'নিউজ নেশন কাশ্মীর' নামের এক ফেসবুক পেজের তরফ থেকে সেই ছবি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং - শ্রীনগরের হাবা কাদালের সিআরপিএফ বাঙ্কারে পেট্রল বোমা ছোঁড়া হয়েছে।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে থাকা ছবিতে চিলিতে হওয়া এক প্রতিবাদের চিত্র দেখতে পাওয়া যায়।ভারতের শ্রীনগরের সাথে সেই ছবির কোনো সম্পর্ক নেই।
আমরা রিভার্স সার্চ করে এই ছবির বিষয়ে জানতে পারি।
২০১৯ সালের নভেম্বর মাসে 'ডেইলি মেলে'র এক প্রতিবেদনে এই ছবিকে ব্যবহার করা হয়।সেখানে এই ছবির ক্যাপশন হিসাবে লেখা হয়, "চিলির রাষ্ট্রপতি পিনেরার বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলাকালীন বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করায় দাঙ্গা পুলিশেরা আগুনে জ্বলে যায়।"
ওই ছবির সূত্র হিসাবে সেখানে গেটি ইমেজেসের নাম লেখা হয়।
একই তথ্যের উল্লেখ করে গেটি ইমেজেসের ওয়েবসাইটেও আমরা সেই ছবিকে খুঁজে পাই।
সুতরাং, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবির সাথে ভারতের শ্রীনগরের কোনো সম্পর্ক নেই।এটি আদতে ২০১৯ সালের নভেম্বর মাসে চিলিতে হওয়া এক প্রতিবাদের ছবি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

