ফ্যাক্ট চেক: ইন্ডিয়া টুডের সমীক্ষায় মমতার সেরা মুখ্যমন্ত্রীর হবার খবরটি পুরোনো

সাম্প্রতিক সমীক্ষায় পরপর তিনবার যোগী আদিত্যনাথ এই স্থান দখল করেন

 |  1-minute read |   07-12-2020
  • Total Shares

সামনেই দরজায় কড়া নাড়ছে পশ্চিমবঙ্গের নির্বাচন।জনতার দরবারে তাই নিজেদের কাজের খতিয়ান তুলে ধরতে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ইন্ডিয়া টুডের সমীক্ষায় ভারতের সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন একথা লিখে সম্প্রতি ভাইরাল হয় এক ছবি।

হোয়াটস্যাপের পাশাপাশি ভাইরাল সেই ছবিকে অনেকে ফেসবুকেও শেয়ার করেন।

screenshot-2020-12-0_120720103755.png

এবছরের ডিসেম্বর মাসের এমনই এক পোস্টের আর্কাইভকে এখানে দেখতে পাওয়া যাবে।

এখন প্রশ্ন আসে, ইন্ডিয়া টুডের সাম্প্রতিক সমীক্ষায় ভারতের সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় কি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম?

আমাদের ফ্যাক্ট চেক টিম এই তথ্যকে খতিয়ে দেখতে গিয়ে ইন্ডিয়া টুডের ভারতের সেরা মুখ্যমন্ত্রীর শেষ তিন সমীক্ষার তালিকায় পরপর তিনবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামকে প্রথম স্থানে খুঁজে পায়।

২০১৯ সালের জানুয়ারি মাসে হওয়া ইন্ডিয়া টুডের সমীক্ষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষবার ভারতের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা পেয়েছিলেন।

ইন্ডিয়া টুডের ভারতের সেরা মুখ্যমন্ত্রী সমীক্ষার কালক্রম

গত বছরের জানুয়ারিতে প্রকাশিত ইন্ডিয়া টুডে গ্ৰুপের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষবার ভারতের সেরা মুখ্যমন্ত্রীর তকমা পান।ওই সময় পরপর চারবার তিনি এই খেতাব ধরে রাখতে সমর্থ হয়েছিলেন।

এরপর সেবছরই আগস্ট মাসে হওয়া ভারতের সেরা মুখ্যমন্ত্রীর সমীক্ষায় তাকে স্থানচ্যুত করে সেরার শিরোপা পান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এবছর জানুয়ারিআগস্ট মাসে হওয়া ইন্ডিয়া টুডের সমীক্ষাতেও যোগী আদিত্যনাথই হন ভারতের সেরা মুখ্যমন্ত্রী।

এর থেকে বলা যেতে পারে, ইন্ডিয়া টুডের সমীক্ষায় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ভারতের সেরা মুখ্যমন্ত্রী হবার খবরটি এক বছরেরও বেশী পুরোনো।

ফ্যাক্ট চেক: ইন্ডিয়া টুডের সমীক্ষায় মমতার সেরা মুখ্যমন্ত্রীর হবার খবরটি পুরোনো
Claimইন্ডিয়া টুডের সমীক্ষায় সম্প্রতি ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি Conclusion মমতা ব্যানার্জি শেষবার ২০১৯ সালের জানুয়ারি মাসে হওয়া ইন্ডিয়া টুডের সমীক্ষায় ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীর তকমা পান।এরপর হওয়া সমীক্ষাগুলিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে স্থানচ্যুত করে সেরার শিরোপা পান।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment