
ফ্যাক্ট চেক: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বৌদির মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর পোস্ট
- Total Shares
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুতে শোকবিহ্বল তার অগণিত ভক্ত।ওদিকে, সুশান্তের বৌদির মৃত্যু নিয়ে ফেসবুকে সম্প্রতি ভাইরাল এক বিভ্রান্তিকর পোস্ট।
দাবী করা হল, দেবরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
'মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম' নামের এক ফেসবুক পেজ প্রয়াত অভিনেতা সুশান্তের এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, "দেবরের মৃত্যশোক সহ্য করতে না পেরে সুশান্তের বৌদির আত্মহত্যা"।

পোস্টটির আর্কাইভ ভার্শন আপনারা এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, অভিনেতা সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তার বৌদি আত্মহত্যায় মারা যাননি।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।মৃত্যুর আগে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।
'দ্য ইকোনমিক টাইমসে'র প্রতিবেদন অনুযায়ী, সুশান্তের মৃত্যুর খবর জানতে পেরে সুধাদেবী খাওয়াদাওয়া বন্ধ করে দেন।
'দ্য ট্রিবিউনে'র প্রতিবেদনে বলা হয়, সুশান্তের ভাই অমরেন্দ্র সিংহের স্ত্রী সুধাদেবী লিভার ক্যান্সারে ভুগছিলেন।সুশান্তের মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি দুদিন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন।
'ইন্ডিয়া টিভি'ও তাদের প্রতিবেদনে দীর্ঘদিন ধরে সুশান্তের বৌদির অসুস্থ থাকার খবরটি রিপোর্ট করে।

বিহারের পূর্ণিয়া জেলায় সুধাদেবী তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর থেকে বলা যায়, ভাইরাল পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।অভিনেতা সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তার বৌদি আত্মহত্যায় মারা যাননি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false


