ফ্যাক্ট চেক: না সুষমা স্বরাজ অন্ধ্রপ্রদেশের গভর্নর হননি

ভুয়ো পোস্টটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   28-06-2019
  • Total Shares

নেতা-নেত্রীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর বিরল নয়। এবার টার্গেটে সুষমা স্বরাজ।

অন্ধ্রপ্রদেশের গভর্নর হলেন সুষমা স্বরাজ, এমনই দাবি করেছে একটি ফেসবুক পোস্ট। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে ঘটনাটি সত্য নয়। 

জুন মাসের ১০ তারিখ ওয়েভইন্ডিয়া টিভি নামের একটি ওয়েবসাইট দাবি করে দাবি করে যে সুষমা স্বরাজ অন্ধ্রপ্রদেশের গভর্নর হলেন।

আরও এক ফেসবুক ব্যবহারকারী  সুরেন্দ্র শর্মা একই দাবি করে ফেসবুকে পোস্ট করেন।

ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) প্রথমে অন্ধ্রপ্রদেশ সরকারের গভর্নরের ওয়েবসাইট দেখি সেখানে কোথাও নতুন গভর্নর

হিসেবে সুষমা স্বরাজের নাম নেই।

ওয়েবসাইট-এ ই .এস.এল.নারাসিমহান-র নাম উল্লেখ রয়েছে রাজ্যের গভর্নর হিসেবে। এখানে দেখতে পারেন সেই ওয়েবসাইটের পেজটি।

 

governor-body_062819052440.jpg

 

খবরটি সোশ্যাল মিডিয়ায় আসার পর সুষমা স্বরাজ এব্যাপারে টুইট করে জানিয়ে দেন খবরটি ভিত্তিহীন।

 

 

সুষমা স্বরাজের এই টুইট নিয়ে মেইনস্ট্রিম মিডিয়াতেও খবর বেরোয়।

 

 

ফ্যাক্ট চেক: না সুষমা স্বরাজ অন্ধ্রপ্রদেশের গভর্নর হননি
Claimসুষমা স্বরাজ অন্ধ্র প্রদেশের গভর্নর হলেন Conclusion না সুষমা স্বরাজ অন্ধ্রপ্রদেশের গভর্নর হননি
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment