ফ্যাক্ট চেক: না, ২০১৫ সালের নরওয়ের এই ছবির সাথে সুইডেনে হওয়া হিংসার সম্পর্ক নেই

নেটিজেনদের অনেকে বিভ্রান্তিকর দাবী করে এই ছবিকে পোস্ট করলেন

 |  1-minute read |   02-09-2020
  • Total Shares

সুইডেনে হওয়া সাম্প্রতিক হিংসার সাথে জুড়ে কিছু মুসলিম মহিলার মানব-বন্ধন তৈরি করে দাঁড়ানোরএক ছবি ইদানিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেট জনতার দাবী, ছবিতে দেখতে পাওয়া মুসলিমরা সুইডেনে হওয়া সেই হিংসার হাত থেকে সেখানকার চার্চ ও ইহুদি ধর্মস্থানগুলিকে বাঁচাতে এমন মানব-বন্ধন তৈরি করেছিলেন।

screenshot-2020-09-0_090220094408.png

এখানে সোশ্যাল মিডিয়ার সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, পরস্পরের হাতে হাত রেখে দাঁড়ানো এই মুসলিম মহিলাদের ছবির সাথে সুইডেনে হওয়া সাম্প্রতিক হিংসার কোনো সম্পর্ক নেই।ভাইরাল এই ২০১৫ সালের ছবিতে আসলে নরওয়ের ওসলোয় এক ইহুদি ধর্মস্থানের সামনে হওয়া প্রতিবাদের দৃশ্য দেখতে পাওয়া যায়।

রিভার্স সার্চ করে আমরা ভাইরাল এই ছবির সম্বন্ধে জানতে পারি।২০১৫ সালে প্রকাশিত এই ছবিকে '+৯৭২ ম্যাগাজিনে'র এক প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।

এই ছবির ক্যাপশন হিসাবে সেখানে নরওয়ের ওসলোয় এক ইহুদি ধর্মস্থানের সামনে ২০১৫ সালের ফেব্রুয়ারির ২১ তারিখে কিছু মুসলিম মহিলার পরস্পরের হাতে হাত রেখে দাঁড়ানোর কথা উল্লেখ করা হয়।লেখা হয়, এর মাধ্যমে তারা ডেনমার্ক ও ইউরোপের অন্যান্য জায়গায় হওয়া ইহুদি বিদ্বেষী হামলার প্রতিবাদ প্রদর্শন করছিলেন।

screenshot-2020-09-0_090220094904.png

রায়ান রড্রিক বেইলির তোলা এই ছবিকে আমরা কীওয়ার্ড সার্চ করে 'অ্যাক্টিভস্টিলসে'র ওয়েবসাইটেও খুঁজে পাই।

তাছাড়া, 'বিবিসি'র এক প্রতিবেদনেও সেই ঘটনার রিপোর্ট পাওয়া যায়।

অতএব, এর থেকে বলা যেতে পারে, নরওয়ের এই ২০১৫ সালের ছবির সাথে সুইডেনে হওয়া সাম্প্রতিক হিংসার কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: না, ২০১৫ সালের নরওয়ের এই ছবির সাথে সুইডেনে হওয়া হিংসার সম্পর্ক নেই
Claimএই ছবিতে সুইডেনের চার্চ ও ইহুদি ধর্মস্থানগুলিকে হিংসার হাত থেকে বাঁচাতে মুসলিমদের মানব-বন্ধন তৈরি করতে দেখা যাচ্ছে Conclusion নরওয়ের এই ২০১৫ সালের ছবির সাথে সুইডেনে হওয়া সাম্প্রতিক হিংসার কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment