ফ্যাক্ট চেক: ভাইরাল এই ছবি কি অষ্টম শ্রেণীর ছাত্রকে নিয়ে 'পালানো' শিক্ষিকার?
নেটিজেনদের অনেকে শেয়ার করলেন এডিট করা এই প্রতিবেদনের ছবি
- Total Shares
সম্প্রতি, 'অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালাল শিক্ষিকা' শিরোনাম সমেত এক প্রতিবেদনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকের পোস্ট করা সেই ছবিতে একজন মহিলা ও এক বাচ্চাকে উপস্থিত থাকতে দেখা যায়।
এখন প্রশ্ন হল, এই প্রতিবেদনের ছবিতে থাকা মহিলাটি কি কোনো শিক্ষিকার যিনি তার অষ্টম শ্রেণীর ছাত্রকে নিয়ে 'পালিয়ে' গিয়েছিলেন?

সেই পোস্টের আর্কাইভকে এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, গুজরাতের গাঁধীনগরে শিক্ষিকার সাথে ছাত্রের পালানোর ঘটনাটির সঙ্গে প্রতিবেদনে দেখতে পাওয়া মহিলা ও বাচ্চাটির কোনো সম্পর্ক নেই।ছবিতে উপস্থিত বাচ্চাটির সাথে থাকা এই মহিলা হলেন একজন শ্রীলংকান মডেল।আসল প্রতিবেদনে এই মহিলা ও বাচ্চাটির ছবি ব্যবহার করা হয়নি।
শুরুতে আমরা কীওয়ার্ড সার্চ করে গুজরাতের গাঁধীনগরে শিক্ষিকার সাথে ছাত্রের পালানোর সেই ঘটনাটি সম্পর্কিত বেশ কিছু প্রতিবেদন খুঁজে বার করি।
এতে দেখা যায়, জানুয়ারী মাসের ২০-২১ তারিখ নাগাদ ঘটনাটি সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়।
এরপর, ভাইরাল পোস্টের প্রতিবেদনে বাচ্চাটির সাথে থাকা মহিলার সেই ছবিকে রিভার্স সার্চ করে আমরা তার উৎস খুঁজে বার করার চেষ্টা করি।
টুইটার হ্যান্ডেল "@PiumiOfficial" এ ভাইরাল এই ছবির সাথে অন্য একটি পোজের ছবিও পোস্ট করা হয়।
My world ???????? fun mirror click pic.twitter.com/4a2Jy8fUTT
— Piumi Hansamali ˢᴸ (@PiumiOfficial) June 25, 2020
এছাড়াও, ইনস্টাগ্রামে বাচ্চাটির ছবি দেওয়া এক প্রোফাইল থেকে মহিলাটির সাথে একই রকমের আরেকটি ছবি মে মাসের ২৮ তারিখে আপলোড করা হয়।
View this post on InstagramA post shared by PG K Boy (@pallewattegedara_kavinga) on
মহিলাটির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম উল্লেখ করে সেখানে এই ছবির ক্যাপশন হিসাবে লেখা হয়, "মায়ের সাথে"।
সেই মতো আমরা এই মহিলার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে তার বায়ো অংশে "শ্রীলংকান" ও "মডেল" লেখাগুলি দেখতে পাই।

উক্ত প্রোফাইল স্ক্রল করে শ্রীলংকান এই মহিলার সাথে বাচ্চাটির তৎকালীন ও সাম্প্রতিক বেশ কয়েকটি ছবি দেখতে পাওয়া যায়।
ওদিকে, কীওয়ার্ড সার্চ করে আমরা ফেসবুকে আসল প্রতিবেদনটির ছবি খুঁজে পাই।এবছরের জানুয়ারীর ২৪ তারিখ সেই ছবিকে আপলোড করা হয়।

অতএব, এর থেকে বলা যেতে পারে, শ্রীলংকান এই মহিলার সাথে গুজরাতের গাঁধীনগরের ছাত্রের সাথে শিক্ষিকার পালানোর সেই ঘটনার কোনো সম্পর্ক নেই।আসল প্রতিবেদনে এই বাচ্চা ও মহিলাটির ছবি দেখতে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

