ফ্যাক্ট চেক: লকডাউনের সময় গুজরাটের মন্দির থেকে জাল নোট উদ্ধারের বিভ্রান্তিকর পোস্ট

বিভ্রান্তিকর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টটি

 |  1-minute read |   07-05-2020
  • Total Shares

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দাবী করা হল করোনা মহামারীর সময় গুজরাটের এক মন্দির জাল নোট তৈরি করছে।

নিউজ আইডল নামের এক ফেসবুক পেজ "জি বিহার ঝাড়খন্ড" চ্যানেলের একটি খবরের ক্লিপ পোস্ট করে ক্যাপশনে লেখে, "যখন একদিকে পুরো দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে অন্যদিকে লকডাউনের পুরো সুযোগ নিয়ে গুজরাটের এক মন্দির জাল নোট ছাপছে"।পোস্টটিতে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করার কথাও বলা হয়।  

আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।অনেক ফেসবুক ব্যবহারকারীও একই রকমের দাবী সমেত এই ভিডিওটি শেয়ার করেছেন।

body-temple_050720092155.png

          

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই দাবীটি বিভ্রান্তিকর।ঘটনাটি গত বছর গুজরাটের সুরাটে ঘটে এবং এর সাথে করোনার সময়ে হওয়া লকডাউনের সম্পর্ক নেই।

"জি বিহার ঝাড়খন্ড" চ্যানেলের এই ভিডিও অনুযায়ী গুজরাটের সুরাটের এক নির্মাণাধীন স্বামীনারায়ণ মন্দিরে জাল নোট ছাপা হচ্ছিল।জাল সেই নোটগুলি তৈরি ও ছড়ানোর কারণে এক পুরোহিতসহ পাঁচজন লোককে গ্রেপ্তার করা হয়।সেই অ্যাঙ্কর বা খবরের রিপোর্টে করোনা ভাইরাস অথবা লকডাউনের বিষয়ে কিছু বলা হয় না।

আমরা অনুসন্ধানে দেখি এই একই খবরের ক্লিপটি পাঁচমাসেরও বেশি সময় আগে নভেম্বর ২৬, ২০১৯ তারিখে এক ফেসবুক ব্যবহারকারী আপলোড করেন।কীওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই বেশ কয়েকটি মিডিয়া সংস্থাও ঘটনাটি এই সময়ের দিকে রিপোর্ট করেছিল।

নভেম্বর ২৪, ২০১৯ এ "টিভি ৯ গুজরাটি" সংবাদটি ইউটিউবে আপলোড করে ক্যাপশনে লেখে, "খেদা স্বামীনারায়ণ সাধু প্রসাদ বাক্সের সাহায্যে জাল নোট সরবরাহ করেন, সুরাট অপরাধদমন শাখা তাকে গ্রেপ্তার করে"।

এই ঘটনাটি ২০১৯ সালের নভেম্বর মাসে "দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস" এবং "দ্য ইকোনমিক টাইমস" এর মতো বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল।

এই রিপোর্টগুলি অনুযায়ী, সুরাটের খেদা-র আম্বাভ গ্রামে নির্মাণাধীন স্বামীনারায়ণ মন্দির থেকে গুজরাট পুলিশের অপরাধদমন শাখা এক কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত এবং এক পুরোহিতসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে।

এর থেকে পরিষ্কার যে ঘটনাটি গত বছরের এবং এর সাথে করোনার সময়ে হওয়া লকডাউনের সম্পর্ক নেই।

 

ফ্যাক্ট চেক: লকডাউনের সময় গুজরাটের মন্দির থেকে জাল নোট উদ্ধারের বিভ্রান্তিকর পোস্ট
Claimলকডাউনের সময় গুজরাটের একটি মন্দির থেকে জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে Conclusion ঘটনাটি গত বছরের এবং এর সাথে করোনার সময়ে হওয়া লকডাউনের সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment