ফ্যাক্ট চেক: এই ছবিতে দিল্লির হনুমান মন্দির ভাঙার ঘটনাকে দেখা যায় না

রাজস্থানের পুরোনো এই ছবিই সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   06-01-2021
  • Total Shares

দিল্লির চাঁদনী চকে পুরোনো এক হনুমান মন্দির ভেঙে ফেলার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজার খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ক্রেন দিয়ে মন্দির ভেঙে ফেলার এক ছবি।

অনেকেই সেই ছবিকে দিল্লির চাঁদনী চকে সম্প্রতি হনুমান মন্দির ভাঙার ঘটনার সাথে জুড়ে পোস্ট করেন।

screenshot-2021-01-0_010621101159.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, রাজস্থানের জয়পুরে মন্দির ভাঙার পুরোনো এই ছবির সাথে দিল্লির চাঁদনী চকে সম্প্রতি হনুমান মন্দির ভেঙে ফেলার ঘটনার কোনো সম্পর্ক নেই।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৫ সালের জুলাই মাসে প্রকাশিত "ডেইলি মেলে"র এক প্রতিবেদনে খুঁজে পাই।

screenshot-2021-01-0_010621101323.png

সেখানে এই ছবির ক্যাপশন হিসাবে লেখা হয়, "জয়পুরে মেট্রো রেল প্রকল্পের জন্য কর্তৃপক্ষ কর্তৃক একটি মন্দির ভেঙে দেওয়া হচ্ছে"।

এর থেকে বলা যেতে পারে, দিল্লির চাঁদনী চকে সম্প্রতি হনুমান মন্দির ভাঙার ঘটনা ঘটলেও রাজস্থানের জয়পুরে মন্দির ভাঙার পুরোনো এই ছবির সাথে উক্ত ঘটনার কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: এই ছবিতে দিল্লির হনুমান মন্দির ভাঙার ঘটনাকে দেখা যায় না
Claimদিল্লির চাঁদনী চকের এই ছবিতে সৌন্দর্যায়ন পরিকল্পনার অংশ হিসেবে ১০০ বছরের পুরোনো এক হনুমান মন্দিরকে ভেঙে ফেলতে দেখা যায় Conclusion রাজস্থানের জয়পুরে মন্দির ভাঙার পুরোনো এই ছবির সাথে দিল্লির চাঁদনী চকে সাম্প্রতিক হনুমান মন্দির ভাঙার ঘটনার কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment