ফ্যাক্ট চেক: এই মিছিল কি সম্প্রতি জে এন ইউ-এ ফি বাড়ানোর প্রতিবাদে?

ছবিটি তিন বছর পুরোনো

 |  1-minute read |   25-11-2019
  • Total Shares

''আর এস এস মুর্দাবাদ'' লেখা একটি পোস্টার নিয়ে একটি মেয়ে দৌড়ে যাচ্ছে আর তার পিছনে দৌড়োচ্ছে পুলিশ। গত ১৯ নভেম্বর এক ফেসবুক ব্যবহারকারী এই ছবি পোস্ট করে হিন্দিতে লেখেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে, ''জে এন ইউএর ফী বাড়ানোর প্রতিবাদে মিছিল হলে আর এস এস-র বিরুদ্ধে পোস্টার কেন?'' ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর তথ্য অনুযায়ী এই দাবি বিভ্রান্তি ছড়িয়েছে।

rss-body_112519072343.jpg

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ করতে গিয়ে দেখে, ছবিটি তিন বছর পুরোনো। আমরা রিভার্স সার্চ করে দেখতে পাই ছবিটি ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে তোলা। ক্যাচ নিউজ ওয়েবসাইটের একটি আর্টিকেল-এ লেখা আছে রোহিত ভেমুলার আত্মহত্যার প্রতিবাদে আর এস এস-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ছবি এটি।

আরও একটি মিডিয়া রিপোর্ট এই একই ব্যাখ্যা দেয় ছবিটির।

আরও বেশ কয়েকটি ছড়ানো ছেটানো ছবি জে এন ইউএর বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে। আজতক আগে এরকম দাবি ভুয়ো বলে প্রমান করেছে। তাই একথা বলা যায় যে এই ছবির সঙ্গে জে এন ইউএর সাম্প্রতিক ঘটনার কোনও সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: এই মিছিল কি সম্প্রতি জে এন ইউ-এ ফি বাড়ানোর প্রতিবাদে?
Claimছবিটি জে এন ইউএর ফি বাড়ানোর প্রতিবাদে Conclusion ছবিটি তিন বছর পুরোনো রোহিত ভেমুলার আত্মহত্যার প্রতিবাদে করা মিছিল
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment