ফ্যাক্ট চেক: ক্যানিং স্টেশনে বাঘ দেখার দাবী করে ভাইরাল ভুয়ো পোস্ট
ফেসবুকে বিশ্বাস করে অনেকে এই ছবিটি শেয়ারও করেছেন
- Total Shares
সম্প্রতি অনেকেই সোশ্যাল মিডিয়ায় বন্যপ্রাণীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন।এরই মধ্যে ক্যানিং স্টেশনে বাঘ দেখার দাবী করে সম্প্রতি ভাইরাল এক ফেসবুক পোস্ট।
ফেসবুক ব্যবহারকারী কুমার প্রসূন ভাইরাল সেই পোস্টটিতে দুটি বাঘের ছবি সমেত ক্যাপশনে লেখেন, "লকডাউন মানুষের জন্য.. রয়ালের জন্য স্বাধীনতা।গতকাল রাতে (মে ৮, ২০২০) ক্যানিং স্টেশনে সুন্দরবনের রয়াল বেঙ্গল টাইগার দেখা যায়।"

আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
এছাড়াও অনেকে বেশ কিছুদিন ধরে একই রকমের দাবী সমেত ফেসবুকে বাঘেদের এই ছবিটি পোস্ট করেছেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই দাবীটি ভুয়ো।মে ৮, ২০২০ তারিখ রাতে ক্যানিং স্টেশনে কোনো বাঘ দেখা যায়নি।
ঘটনাটির সত্যতা জানতে আমরা ক্যানিং স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করি।তিনি আমাদের এবিষয়ে নিশ্চিত হবার জন্য আরপিএফের ক্যানিং স্টেশনের সাব-ইন্সপেক্টর আর কে সিং এর সাথে যোগাযোগ করতে বলেন।সাব-ইন্সপেক্টর আর কে সিংকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গত এপ্রিল ও এই মে মাসে এখনো অবধি কোনো বাঘ ক্যানিং স্টেশনে দেখতে পাওয়া যায়নি।
"আমরা আশপাশের লোকজনের থেকেও খবর নিয়ে দেখেছি।এটি একটি ভুয়ো খবর," সাব-ইন্সপেক্টর আর কে সিং বলেন।
এরপর আমরা গুগলে সার্চ করে দেখতে পাই বেশ কিছু সফ্টওয়ারের সাহায্যেও এমন এডিট করা সম্ভব।আপনারা এই প্রতিবেদনগুলি থেকে এবিষয়ে ধারণা পাবেন।
অতএব, এর থেকে পরিষ্কার যে সম্প্রতি ক্যানিং স্টেশনে বাঘ দেখার দাবী সমেত ভাইরাল এই ফেসবুক পোস্টটি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

