গোরক্ষপুরের শিশু মৃত্যু কাণ্ডের অভিযুক্ত কাফিল খান দিল্লির ট্র্যাক্টর মিছিলে ছিলেন না

কৃষকদের ট্র্যাক্টর মিছিলের সঙ্গে জড়িয়ে দেওয়া হলো গোরক্ষপুরের শিশুমৃত্যুর ঘটনা

 |  2-minute read |   28-01-2021
  • Total Shares

এবার উত্তরপ্রদেশের শিশুমৃত্যু কাণ্ডের সঙ্গে জড়িয়ে গেল প্রজাতন্ত্র দিবসের ট্র্যাক্টর মিছিল।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে। ছবিতে উত্তরপ্রদেশের শিশুমৃত্যু ঘটনায় অভিযুক্ত কাফিল খানকে একটি ট্র্যাক্টর চালাতে দেখা যাচ্ছে।

‘বি.জি.পি ওয়েস্ট বেঙ্গল’ নামের একটি ফেসবুক পোস্টে এই ছবিটি পোস্ট করে লেখা হয়েছে,"ইনি হলেন উত্তর প্রদেশের শিশুর মৃত্যু কাণ্ডের ডা: কাফিল খান। দিল্লির কৃষক আন্দোলনে ট্র্যাক্টর নিয়ে গেছেন, তিনি ডাক্তারের সাথে সাথে মনে হয় চাষ করেন।"

body_012821092652.jpg

 

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন। 

@ashokepandit নামের একটি টুইটার হ্যান্ডেলেও এই ছবিটি টুইট করে হিন্দিতে লেখা হয়েছে, "চিকিৎসক কাফিল খানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। ইনি গোরক্ষপুরের অক্সিজেন চোর। আজ, দিল্লিতে কৃষক সেজে সন্ত্রাস ছড়াচ্ছেন।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবির অধিকাংশটাই মিথ্যে ।

তদন্ত করে দেখা গিয়েছে যে এই ছবিটি একটি ভিডিওর স্ক্রিনশট। ভিডিওটি কাফিল খান নিজেই তাঁর টুইটার হ্যান্ডেল ও ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন।

 

২৬শে জানুয়ারি সকাল ৯:৪৯ মিনিটে কাফিল খান তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি টুইট করেন। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে ভিডিওটি কোনও একটি গ্রামে তৈরি করা হয়েছে। অন্য কোনও ট্র্যাক্টরকেও সেই ভিডিওটির ত্রিসীমানায় দেখা যাচ্ছে না। ভিডিওটিতে কাফিল খানকে ট্র্যাক্টরের বৈশিষ্ঠ্য নিয়ে কিছু কথা বলতে শোনা যাচ্ছে।

এর পর সরাসরি কাফিল খানের সঙ্গে যোগাযোগ করা হয়। এই শিশু চিকিৎসক জানান তিনি বর্তমানে রাজস্থানের জয়পুরে রয়েছেন। জয়পুর জেলার একটি গ্রামে তিনি ২৫শে জানুয়ারি এই ভিডিওটি রেকর্ড করেছিলেন। তিনি জানান গত এক মাসে তিনি দিল্লিতে যাননি।

কাফিল খান আরও দাবি করেন যে ২৬শে জানুয়ারি তিনি জয়পুরেই ছিলেন এবং সেখানে একটি স্থানীয় স্কুলের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি পতাকা উত্তোলন করেন।  সেই অনুষ্ঠানের দুটি ভিডিও তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন।

 

 

পরিশেষে, ইন্ডিয়া টুডের তরফ থেকে সেই স্কুল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, স্কুলের প্রিন্সিপাল শোয়েব খান স্বীকার করে নেন যে ২৬শে জানুয়ারি কাফিল খান সেই স্কুলে উদযাপিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাই, বলাই যেতে পারে, ‘বি.জে.পি ওয়েস্ট বেঙ্গল’ ফেসবুক পেজে করা এই দাবির অধিকাংশটাই মিথ্যে।

গোরক্ষপুরের শিশু মৃত্যু কাণ্ডের অভিযুক্ত কাফিল খান দিল্লির ট্র্যাক্টর মিছিলে ছিলেন না
Claimগোরক্ষপুর শিশু মৃত্যু কাণ্ডের অভিযুক্ত কাফিল খান ২৬শে জানুয়ারি দিল্লিতে ছিলেন। তিনি কৃষকদের ট্র্যাক্টর মিছিলে একটি ট্র্যাক্টর নিয়ে অংশগ্রহণ করেছিলেন। Conclusion এটি একটি ভিডিওর স্ক্রিনশট। মূল ভিডিওটি কাফিল খান নিজের টুইটার হ্যান্ডেল ও ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন। ভিডিওটি রাজস্থানের জয়পুর জেলার একটি গ্রামে রেকর্ড করা হয়েছে। ২৬শে জানুয়ারি কাফিল খান জয়পুরের একটি স্কুলে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করেন।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPIT BASU ARPIT BASU @virusfound007

Arpit Basu is the Special Correspondent with the India Today Group’s fact check team. With more than one-and-a-half decade's experience in print and digital media, he has reported on aviation, transport, crime, civic and human interests issues. His sting operation on how precious Aviation Turbine Fuel, meant for Kolkata airport, was pilfered and sold in local market as ‘white kerosene’ received widespread acclaim. Arpit has worked with reputed media houses like The Times of India and Hindustan Times and had received letter of appreciation for reporting during the Phalin cyclone in Odisha in 2013.

Comment