জাতীয় পতাকাকে অপমান করার এই ভাইরাল ভিডিও ভারতের নয়

বিভ্রান্তিকর তথ্য সহ ক্যালিফোর্নিয়া শহরের ভিডিও ভাইরাল

 |  1-minute read |   28-01-2021
  • Total Shares

প্রজাতন্ত্র দিবসে দিল্লির বুকে কৃষক আন্দোলনের নানান ভিডিও ছবিটি মাঝে সমাজ মাধ্যমে আরেকটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতের জাতীয় পতাকাকে মাটিতে ফেলে অবমাননা করতে দেখা যায়। বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লিখছেন " যারা বলেছিল জাতীয় পতাকাকে অপমান করা হয়নি তারা একবার ভিডিও টি দেখুন বাস্তবতা বুঝতে পারবেন ". ভিডিওটিতে খালিস্তানের সমর্থনে পতাকা নাড়তে দেখা বেশ কয়েকজনকে। 

 ভাইরাল পোস্টগুলি আর্কাইভ করা হয়েছে এখানে। 

body_012821095335.jpg

 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয় এবং ক্যালিফোর্নিয়ার । এবং, এটির সঙ্গে দিল্লি থেকে ঘটে যাওয়া কৃষক আন্দোলনের কোনো যোগ নেই। 

 আমরা ভাইরাল ভিডিওটি-তে  “আমানভির_সিং৫”   বলে একজন টিকটক ব্যাবহারকারির নাম পাই।  আমরা খুঁজে পাই ওই ব্যবহারকারী খালিস্তান আন্দোলনের সমর্থনে বহু ভিডিও পোস্ট করেছেন। আমরা এই ব্যক্তির প্রোফাইলের সঙ্গে যুক্তগুরচরনসিংহখলসা০১৩নামের আরেকটি প্রোফাইল পাই। আমরা খুঁজে পাই ওই ব্যবহারকারী খালিস্তান আন্দোলনের সমর্থনে বহু ভিডিও পোস্ট করেছেন।  সেখানে এই ব্যক্তি এক জায়গায় ২৫ সে জানুয়ারী খালিস্তানের সমর্থনে ডাকা প্রতিবাদ অনুষ্ঠানে আসার জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ক্যারামেন্ট শহরে আসতে অনুরোধ করেছে।  ওই ব্যক্তির দেওয়া ভিডিও ক্লিপের সঙ্গে গুগল ম্যাপের ছবি মিলিয়ে জানা যায় যে ভাইরাল ভিডিওটি ওই একই জায়গার।   

 ফ্যাক্ট চেক ওয়েবসাইট অল্ট নিউসএবং দ্য কুইন্ট এর আগে ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।  

জাতীয় পতাকাকে অপমান করার এই ভাইরাল ভিডিও ভারতের নয়
Claimভাইরাল ভিডিওটি কৃষক আন্দোলনের এবং ভারতের Conclusion ভাইরাল ভিডিওটি ভারতের নয় এবং ক্যালিফোর্নিয়ার। এটির সঙ্গে দিল্লি থেকে ঘটে যাওয়া কৃষক আন্দোলনের কোনও যোগ নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment