ফ্যাক্ট চেক: কপালে তিলক পরে নবরাত্রি উদযাপন করছেন ট্রাম্প?
ট্রাম্পের ফটোশপ করা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
আকাশে পেঁজা মেঘ। বাতাসে উৎসবের সানাই। মরশুমি উৎসবে গা ভাসিয়েছেন মানুষ। কিন্তু হাত গুটিয়ে বসে নেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের কারবারীরাও। উৎসব নিয়েও এবার ফেসবুকে ফেক খবরের ফাঁদ।
ডোনাল্ড ট্রাম্প নাকি আমেরিকায় বসে তিলক পরে নবরাত্রি উৎসব উদযাপন করেছেন এমনই দাবি করেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) খতিয়ে দেখে যে, এই পোস্টটির দাবি সম্পূর্ণ ভুয়ো।
গত ১ অক্টোবর এক ফেসবুক ব্যবহাকারী একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্প কপালে তিলক নিয়ে হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। হিন্দি-তে লেখা ওই পোস্টটির দাবি,
''হোয়াইট হাউসে নবরাত্রি উদযাপন হলো। সেখানে ট্রাম্প-ও অংশ নিয়েছিলেন।

এখানে পোস্টটির আর্কাইভ।
রিভার্স সার্চ করতেই দেখা যায় ছবিটি হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে ট্রাম্পের ছবি। দুটি ছবি পাশাপাশি রাখলেই ধরা পরে হুবহু একই ছবি। এডিটিং সফটওয়ারের সাহায্যে ট্রাম্পের অফিসিয়াল ছবিতে বসিয়ে দেওয়া হয়েছে তিলক।

হোয়াইটহাউসে কোনও হিন্দু ধর্মীয় উৎসব পালন নতুন নয়, আবার খুব পুরনো-ও নয়। ২০০৯ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন প্রথমবার হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন হয়। ট্রাম্প এর আগে হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন করে তাঁর টুইটার একাউন্টে পোস্ট করেছিলেন।
Today, we gathered for Diwali, a holiday observed by Buddhists, Sikhs, and Jains throughout the United States & around the world. Hundreds of millions of people have gathered with family & friends to light the Diya and to mark the beginning of a New Year. https://t.co/epHogpTY1A pic.twitter.com/9LUwnhngWJ
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। কিছু ঘটলে তিনি সব সময় টুইটারে পোস্ট করেন। যেখানে প্রেসিডেন্ট জড়িত, সেই ছবি সব সময়ই পোস্ট করে হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল-ও। নবরাত্রি শুরুর সময় থেকে এধরণের কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট করেনি হোয়াইট হাউস এবং ট্রাম্প।
ফটোশপের মাধ্যমে করা ছবিটি নেওয়াও হয়েছে ট্রাম্পের অফিসিয়াল ছবি থেকেই।
তাই পোস্টটি সম্পর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

