ফ্যাক্ট চেক: ট্রাম্পের প্রতিকৃতিতে ঘুষি মারার ভাইরাল এই ভিডিওটি চার বছরের পুরোনো
আমেরিকার সাম্প্রতিক প্রতিবাদের সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো যোগাযোগ নেই
- Total Shares
আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন।এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিছু মানুষ ডোনাল্ড ট্রাম্পের এক প্রতিকৃতিতে লাথি, ঘুসি মারছেন।
কিছু ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি এই ভিডিওটি পোস্ট করে লেখেন, "USA তে ট্রাম্প এর অভ্যার্থনা প্রতিদিন বাড়ছে।"

পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে যে ভাইরাল এই ভিডিওটি চার বছরের পুরোনো।২০১৬ সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়।
ইনভিড ও রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল এই ভিডিওটির একটা বড় অংশ ইউটিউবে খুঁজে পাই।২০১৬ সালের অক্টোবরের ২৬ তারিখে একটি ইউটিউব চ্যানেল ভিডিওটি আপলোড করে।সেখানে তারা লেখে, আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে এই ভিডিওটি বানানো হয়েছে।
সম্প্রতি এই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কিন্তু এই ভিডিওর সঙ্গে আমেরিকার বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

