ফ্যাক্ট চেক: ভিডিও গেমের অংশ ট্রাম্পের বিমান দুর্ঘটনা দাবী করে ভাইরাল
এমনই দাবী করে অনেকেই এই ভিডিওকে সম্প্রতি পোস্ট করলেন সমাজ মাধ্যমে
- Total Shares
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান দুর্ঘটনা দাবী করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করে অনেকে লেখেন, "আবারো ট্রাম্পের বিমান দুর্ঘটনার মুখোমুখি।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওতে আসলে এক ভিডিও গেমের অংশকে দেখতে পাওয়া যায়।
ভাইরাল এই পোষ্টের দাবীটি খতিয়ে দেখতে গিয়ে আমরা ANHVGTA নামের এক ইউটিউব চ্যানেলে ভিডিওটিকে খুঁজে পাই।ওই চ্যানেলে ২০১৯ সালের নভেম্বরের ২৯ তারিখে সেই ভিডিওকে আপলোড করা হয়।
GTA 5 নামের এক ভিডিও গেমের অংশ দাবী করে ইউটিউবে ওই ভিডিওর বিবরণীর জায়গাতেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বাস্তব ঘটনার সাথে ভিডিওটির সম্পর্ক নেই।

বিনোদনের কারণে এই গেমের অংশটিকে রেকর্ড করা হয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।
এই ভিডিওর আরেকটি সংস্করণ অন্য একটি ইউটিউব চ্যানেলে দেখা যায়।
এর থেকে বলা যেতে পারে, ট্রাম্পের বিমান দুর্ঘটনা বলে দাবী করা এই ভিডিওটি হল এক ভিডিও গেমের অংশ বিশেষ যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

