ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গ সরকারের দাবী করে ভাইরাল দুর্গাপুজো সংক্রান্ত ভুয়ো নির্দেশিকা
নেটিজেনদের অনেকেই এই বার্তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন
- Total Shares
বিশ্বজুড়ে হওয়া করোনা মহামারীর কারণে স্বাস্থ্য সংক্রান্ত অনেক নির্দেশাবলীই আমাদের মেনে চলা কথা বলা হচ্ছে।
আর কিছুদিন পরেই আসছে দুর্গাপুজো।এরই মধ্যে বাঙালির ঐতিহ্য সেই দুর্গাপুজোর সাথে জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা দাবী করে এক বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেট দুনিয়ার সেই বার্তায় বিভিন্ন রকমের দাবী করা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের নাম করে সেই বার্তায় বলা হয়, "দুর্গাপুজোর পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত সবকটি দিন বিকেল পাঁচটার পর থেকে নাইট কারফিউ জারি থাকবে চলবে ভোর চারটে পর্যন্ত"।
তাছাড়া, সেই বার্তায় "মণ্ডপে একসাথে 5 জনের বেশি প্রবেশ নিষিদ্ধ", "অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র করজোড়ে অঞ্জলি নিবেদন করতে হবে", "এবারে সিঁদুর খেলার আয়োজন হবে না"র কথা বলা হয়।
"স্টল থেকে খাবার কিনে সামনে খাওয়া যাবে না সেটা নিয়ে সোজা বাড়ি চলে যেতে হবে" এমন দাবীও ওই বার্তার এক অংশে করা হয়।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই বার্তায় ভুয়ো দাবী করা হয়েছে।পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এমন কোনো নির্দেশিকা এখনও অবধি জারী করা হয়নি।
বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে এই বার্তা সংক্রান্ত কোনো বিশ্বাসযোগ্য সূত্রের হদিস আমরা পাইনি।
ওদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে টুইটারে এই বার্তায় করা দাবীগুলিকে ভুয়ো বলা হয়।তারা একে গুজব বলে জানান, দোষীকে সনাক্তকরণের চেষ্টা চলছে।
A rumour regarding Durga Puja is being spread through WhatsApp. No such decision has been taken. Please do not forward this message. It’s fake. Action is being taken#FakeNewsAlert pic.twitter.com/txQB4fghJi
— West Bengal Police (@WBPolice) September 8, 2020
এছাড়াও, আমরা এই খবরটির বিষয়ে জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি কন্ট্রোল রুমের সাথে কথা বলি।তারাও আমাদের নিশ্চিত করে বলেন সরকারের তরফ থেকে এখনও অবধি দুর্গাপূজা সংক্রান্ত এধরণের কোনো নির্দেশিকা জারী করা হয়নি।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই বার্তায় পশ্চিমবঙ্গ সরকারের নাম করে লেখা দুর্গাপুজো সংক্রান্ত দাবীগুলি গুজব ছাড়া আর কিছুই নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

