ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পশ্চিমবঙ্গের এই অনুষ্ঠানের ছবি

তদন্তে দেখা গেছে, ২০১৮ সালের সেই অনুষ্ঠানের সাথে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সম্পর্ক নেই

 |  2-minute read |   18-08-2020
  • Total Shares

সম্প্রতি, পশ্চিমবঙ্গে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ছবি।

নেটিজেনদের অনেকের পোস্ট করা সেই ছবির দুটি জায়গায় উপস্থিত 'জশন-এ-আজাদি' ও '১৪ ই আগস্ট ২০১৮' লেখাকে চিহ্নিত অবস্থায়ও দেখতে পাওয়া যায়।

একই দাবী করে 'মোহিত পারকেরিয়া' নামের ফেসবুক ব্যবহারকারীও ভাইরাল সেই ছবিকে পোস্ট করেন।

capture_081820114234.png

আপনারা সেই পোস্টের আর্কাইভকে এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি বিভ্রান্তিকর।২০১৮ সালে পশ্চিমবঙ্গের টিটাগড়ে 'জশন-এ-আজাদি' নামের সেই অনুষ্ঠানটি আদতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আয়োজন করা হয়েছিল।

ইন্টারনেটে 'জশন-এ-আজাদি', 'টিটাগড়' ইত্যাদি কীওয়ার্ড সার্চ করে আমরা ইউটিউবে ২০১৮ সালের এই ভিডিওকে খুঁজে পাই।

২০১৮ সালের আগস্টের ১৪ তারিখে আপলোড করা সেই ভিডিওর সাথে 'জশন-এ-আজাদি' ও 'টিটাগড়' শব্দ দুটি ছাড়াও 'ইমরান প্রতাপগর্হি'র নাম উল্লেখ করা হয়।

imageedit_3_98626351_081820114312.jpg

এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা কবি ইমরান প্রতাপগর্হির টুইটার প্রোফাইলে গিয়ে তার টিটাগড়ের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে কোনো টুইট রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করি।

সেখান থেকে ২০১৮ সালের আগস্টের ১০ তারিখে করা ইমরান প্রতাপগর্হির এই টুইটকে দেখতে পাওয়া যায়।

টুইটটিতে ইমরান পশ্চিমবঙ্গের টিটাগড়ে 'জশন-এ-আজাদি' অনুষ্ঠানের কথা উল্লেখ করে লেখেন, ভারতের স্বাধীনতা দিবসকে উদযাপন করতে তিনি সেবছরের আগস্টের ১৪ তারিখের উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি বিভ্রান্তিকর।২০১৮ সালের আগস্টের ১৪ তারিখে পশ্চিমবঙ্গের টিটাগড়ে 'জশন-এ-আজাদি' নামের সেই অনুষ্ঠানটি আসলে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আয়োজন করা হয়েছিল।

ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পশ্চিমবঙ্গের এই অনুষ্ঠানের ছবি
Claimছবিতে পশ্চিমবঙ্গে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের চিত্র দেখা যাচ্ছে Conclusion ভাইরাল এই দাবীটি বিভ্রান্তিকর।২০১৮ সালের আগস্টের ১৪ তারিখে পশ্চিমবঙ্গের টিটাগড়ে 'জশন-এ-আজাদি' নামের সেই অনুষ্ঠানটি আসলে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আয়োজন করা হয়েছিল।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment