ফ্যাক্ট চেক: কোভিড-১৯ দুর্বল হয়ে পড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা বলেনি
 |   2-minute read |   16-06-2020

ফ্যাক্ট চেক: কোভিড-১৯ দুর্বল হয়ে পড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা বলেনি

  • Total Shares

সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে ভাইরাল এক বার্তা।দাবী করা হল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখেছে করোনা ভাইরাস ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে পড়ছে।

ভাইরাল সেই বার্তাটি অনেকেই ফেসবুকে পোস্ট করেন।এতে লেখা হয়, "হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) কোভিড-১৯ ক্ষমতা হারাচ্ছে!বিশ্বের বড় হাসপাতালগুলিকে নিয়ে হু এক সমীক্ষা করে দেখতে পায় কোভিড-১৯ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ও তার ক্ষতিকারক ক্ষমতা হারাচ্ছে।যারা সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো প্রাণঘাতী লক্ষণ দেখা যায়নি।দুমাস আগের করোনা রোগীদের থেকে তারা কিছুটা আরাম পাবেন।"

কিছু ব্যবহারকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার টুইটের এক বিকৃত স্ক্রিনশটও পোস্ট করছেন।সেখানেও একই বার্তা দেওয়া হচ্ছে।

screenshot-2020-06-1_061620093430.png

পোস্টগুলির আর্কাইভ ভার্শন আপনারা এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই বার্তার দাবীটি অসত্য।সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এক ইতালিয়ান ডাক্তার কোভিড-১৯ এর ক্ষমতা হারানোর দাবীটি করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দাবী উড়িয়ে দিয়ে বলে, করোনা এখনও একটি মারণ রোগ এবং এর দুর্বল হয়ে পড়ার দাবীটির স্বপক্ষে কোনো প্রমাণ নেই।

তদন্ত করতে গিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতীকসহ টুইটটির বিকৃত স্ক্রিনশটটিতে আমরা কিছু চোখে পড়ার মতো ভুল লক্ষ্য করি।সেখানে এমনকি করোনা ভাইরাসের নামের (coronavirus) বানানটি পর্যন্ত ভুল (Coronaviruse) লেখা হয়।

করোনার দুর্বল হয়ে যাবার খবরটি ইতালি থেকে ছড়ায়।জুনের ১ তারিখে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মিলানের সান রাফালে হাসপাতালের প্রধান অ্যালবার্তো জানগ্রিলো দাবী করেন করোনা ভাইরাস ক্ষমতা হারাচ্ছে ও তুলনামূলকভাবে অনেক কম প্রাণঘাতী আকার ধারণ করছে।

কিন্তু অন্য সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ক্ষমতা হারানোর দাবী উড়িয়ে দেয়।হুয়ের বক্তব্য অনুযায়ী, ভাইরাসটির উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হওয়ার কোনো তথ্য নেই, তা সে সংক্রমণের দিক থেকেই হোক অথবা এর কারণে হওয়া রোগটির তীব্রতার বিষয়ে। 

সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখবার সময়ে, হুয়ের জরুরি স্বাস্থ্য অবস্থা প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ মাইকেল রায়ান বলেন, এখনও করোনা একটি মারণ রোগ।সেটি কম গুরুতর হয়ে গেছে এমন দাবীর স্বপক্ষে কোনো প্রমাণ নেই।

এএফপি সংবাদ সংস্থা ভিডিওটি জুনের ১ তারিখে ইউটিউবে আপলোড করে।

করোনা দুর্বল হয়ে পড়ছে, এমন কথা বলে হুয়ের কোনো টুইট বা পোস্ট আমাদের চোখে পড়েনি।অতএব, ভাইরাল এই বার্তার দাবীটি অসত্য।

 

ফ্যাক্ট চেক: কোভিড-১৯ দুর্বল হয়ে পড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা বলেনি
Claimবিশ্বের বড় হাসপাতালগুলিকে নিয়ে হু এক সমীক্ষা করে দেখতে পায় কোভিড-১৯ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ও তার ক্ষতিকারক ক্ষমতা হারাচ্ছে Conclusion সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এক ইতালিয়ান ডাক্তার কোভিড-১৯ এর ক্ষমতা হারানোর দাবীটি করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দাবী উড়িয়ে দেয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment