করোনা আক্রান্ত মায়ের জন্য ভাইরাল হওয়া শিশুর এই আপীলটি ভুয়ো
বিভ্রান্তিকর এই পোস্টটি ফেসবুকে শেয়ার করার অনুরোধও করা হয়েছে
- Total Shares
সম্প্রতি এক শিশুর তার মাকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচানোর আর্তি ফেসবুকে ভাইরাল। সেই ভাইরাল পোস্টে দুটো ছবির কোলাজের একটায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক মহিলা এবং অন্যটায় কান্নাভেজা চোখে একটি মেয়ের ছবি দেখা যাচ্ছে।
পোস্টে লেখা রয়েছে, "দয়া করে আমার মাকে বাঁচান, আমি তাকে হারাতে চাইনা।আমি কোনো অর্থ চাইছি না, পরিবর্তে প্রার্থনা আর একটা শেয়ার চাই। হে আমার স্বর্গতঃ পিতা, প্রত্যেকে যারা এই পোস্টটি শেয়ার করছেন তাদের কোনো রকমের করোনা ভাইরাস ও মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। অন্ততঃপক্ষে, দয়া করে এই পোস্টটি ৫টা ফেসবুক গ্রুপে শেয়ার করুন যাতে আমার মা আরো প্রার্থনা পান। ধন্যবাদ এবং ভগবান আপনার মঙ্গল করুন।"
ছবিটির ঠিক নীচে "বাংলাব্লগ ডট কম" নাম সমেত শিরোনামে লেখা, "আমার মা কোভিড-১৯ এ আক্রান্ত, তার সুস্থতার জন্য প্রার্থনা করুন"।

ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউস ওয়ার রুম (আফয়া) দেখেছে যে ভাইরাল এই পোষ্টের দাবীটি বিভ্রান্তিকর।পোস্টে থাকা মহিলা ও শিশুর দুটি ছবিই দুবছরের বেশি পুরোনো এবং তাদের একে অপরের মধ্যে সম্পর্ক নেই। ভাইরাল হওয়া ছবির মহিলাটিও কোভিড-১৯ রোগী নন।
প্রতিবেদন লেখার সময় অবধি, "সুবোধ ক্রিস্টিয়ান" নামের ফেসবুক ব্যবহারকারীর এই পোস্ট ৭০ হাজারের বেশি বার শেয়ার হয়েছে। আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
রিভার্স ইমেজ সার্চ করে আমরা দুটি ছবিরই আসল উৎস খুঁজে পাই।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মহিলার এই ছবি ২০১৫ সালে বেশ কিছু খবরের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
"ডেইলি মেইল" ও "আইটিভির" প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জেনি বোন নামের এই মহিলা বিরল এক প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। কোমায় থাকা অবস্থায় তিনি শুনতে পান ডাক্তাররা তার স্বামী জনকে তার লাইফ সাপোর্ট সিস্টেমটি বন্ধ করার অনুরোধ করছেন।তার স্বামী এই প্রস্তাবে অসম্মত হন ও জেনি পরবর্তীকালে সুস্থ হয়ে ওঠেন।

অন্যদিকে, কান্নাভেজা চোখে থাকা শিশুটির ছবিটি স্টক শট হিসাবে ২০১৮ থেকে ইন্টারনেটে 'এডোবি স্টক' ও 'শাটারস্টকের' মত ওয়েবসাইটে বর্তমান।

"ফাইনআর্টআমেরিকা" নামের এক ওয়েবসাইট ছবিটি আপলোড করে লেখে, "বাচ্চা এই মেয়েটির গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের জলের ক্লোজআপ ছবিটি তুলেছেন ক্যাট সিম্পসন যেটা ২০১৮ সালের অক্টোবরের ২২ তারিখে আপলোড করা হয়।"
গত চার মাসে, অনেকেই করোনা ভাইরাসের কারণে তাদের নিকট আত্মীয়কে হারিয়েছেন। এপ্রিল ১৮ অবধি পাওয়া খবর অনুযায়ী, কোভিড-১৯ এর প্রকোপে বিশ্বজুড়ে ১.৫ লাখেরও বেশি মৃত্যু ও ২২ লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। তবে, ভাইরাল এই ফেসবুকে শেয়ার ও প্রার্থনার আবেদন করা পোষ্টে মহিলা ও শিশুর ছবি দুটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

