কুয়েতের তাপমাত্রা ৬৮ ডিগ্রী ছাড়িয়ে গেলো?

ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টটি পুরনো

 |  1-minute read |   26-06-2019
  • Total Shares

কুয়েতের তাপমাত্রা ৬৮ ডিগ্রি ছাড়িয়ে গেলো বলে দাবি করেছে একটি ফেসবুক পোস্ট। ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে যে দাবিটি সত্যি নয়।

২০ জুন রামনগর বারুইপুর নামের একটি ফেসবুক পেজ একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে যে একটি খেজুর গাছ আগুনে জ্বলছে। ছবির উপরে লেখা,

''এটি কুয়েতের চিত্র,

কিন্তু এখানে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে

এই মুহূর্তে কুয়েত শহরে তাপমাত্রা ৬৮ ডিগ্রি, 

শুকিয়ে যাওয়া গাছে আগুন ধরে যাচ্ছে''

temperature-body_062619065020.jpg

পোস্টটি ৫০০-র বেশিবার শেয়ার হয়েছে। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। আমরা গুগল গিয়ে কীওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি খবরটি সত্যি নয়। কুয়েতের সাম্প্রতিক তাপমাত্রা কতটা বেড়েছে তা জানার জন্য আমরা ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশনরওয়েবসাইট-এ গিয়ে দেখি গত ১৮ জুন তারা একটি প্রেস রিলিজ প্রকাশ করে। 

সেখানে লেখা আছে বিশ্বের তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা  তারা রেকর্ড করেছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৬ সালের ২১ জুলাই পৃথিবীর দুটি জায়গায় তাপমাত্রা ছিল ৫৪ ডিগ্রির আশপাশে।

একটি জায়গা কুয়েতের মিত্রিবাহ, তাপমাত্রা ছিল ৫৩.৯ ডিগ্রি। দ্বিতীয়টি  ২০১৭ সালের ২৮ মে পাকিস্তানের তুর্বতে। তাপমাত্রা ছিল ৫৩.৭  ডিগ্রি। গত ৭৬ বছরে মিত্রিবাহ-র তাপমাত্রাই বিশ্বের সর্বোচ্চ বলে রেকর্ড হয়েছে।

এখানে দেখতে পারেন সেই রিপোর্টসরকারি ওয়েবসাইট-ও দেখা যায় তাপমাত্রা কখনোই ৬৮ ডিগ্রী ছাড়িয়ে যায়নি।

এ ব্যাপারে আরব টাইমস-ও একটি প্রতিবেদন প্রকাশ করে।

কুয়েত টাইমস-ও এব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করে বলে রিপোর্টটি ভুয়ো।

এরআগে ১৯১৩ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ফার্নেস ক্রিক-এ ৫৬.৭ ডিগ্রি তাপমাত্রা হয়ে গিয়েছিলো। সেটাই পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

দ্বিতীয়ত পোস্টটিতে দাবি করা হয়েছে যে অতিরিক্ত তাপমাত্রার জেরে গাছে আগুন জলে যাচ্ছে। দেখা যায় এই ভিডিওটি অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

আফওয়া বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে এমন কোনও তথ্য পায়নি যা থেকে প্রমাণিত হয় যে অতিরিক্ত তাপমাত্রার জন্য গাছে আগুন ধরেছে। এর আগে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নপেস.কম  বিষয়টি নিয়ে তদন্ত করে। দেখা যায় খেজুর গাছে আগুন লাগার ঘটনাটিআসলে ২০১৭ সালে সৌদি আরবের মদিনা শহরের। বিদ্যুৎ চমকানোর পরে বাজ পড়ে গাছে আগুন ধরে যায়।

রাস্তার ধরে গাছে আগুন লাগার ঘটনাটির কোনও তথ্য প্রমান এখনও পাওয়া যায়নি। ২০১৮ সালে ভারতীয় নিউজ মিডিয়ায়ও বিষয়টি আসে। এবিপি নিউজ-ও পোস্টটি ভুয়ো বলে খবর প্রকাশ করে।

 

কুয়েতের তাপমাত্রা ৬৮ ডিগ্রী ছাড়িয়ে গেলো?
Claimকুয়েতের তাপমাত্রা ৬৮ ডিগ্রি ছাড়িয়ে গেলো, তাপমাত্রায় জ্বলছে গাছ। Conclusion কুয়েতে এধরনের কোনও ঘটনা ঘটেনি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment