জোমাটোর পুরোনো ভিডিও আগরতলার বলে পোস্ট করা হল ফেসবুকে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি
- Total Shares
''দেখুন আগরতলায় খাবার ডেলিভারি বয়ের কাণ্ড'' ফেসবুক ইউজার ''তপন দে''; ২রা জুলাই এই ক্যাপশনটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করে।ভিডিওতে দেখা যায় জোমাটো লেখা লাল টি শার্ট পরে স্কুটার বসে একজনপ্যাকেট খুলে কিছুটা খাবার খেয়ে আবার প্যাকেট বন্ধ করে ডেলিভারি ব্যাগে রেখে দেয়।

ফেসবুক পোস্টটির আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ীপোস্টটি অর্ধেক সত্য। এই ভিডিওটি গতবছর ডিসেম্বর মাসের। জোমাটোডেলিভারি বয়ের ভিডিওটি ত্রিপুরার আগরতলার নয়, এটি মাদুরাইয়ের।
গত বছর ডিসেম্বর মাসে এই ভিডিওটি ভাইরাল হওয়ায় তোলপাড়পড়ে যায় সবমহলে। সোশ্যাল মিডিয়ায় জোমাটো কে বেশ ক্ষোভের মুখেপড়তে হয়। বিতর্ক শুরু হয় খাবার ডেলিভারি বয়দের বিশ্বাসযোগ্যতা এবংএই সব সংস্থা গুলির দায়দায়িত্ব নিয়ে।
চাপের মুখে জোমাটোর তরফ থেকে ক্ষমা চেয়ে একটি ব্লগ পোস্ট করা হয়।সেখানে তারা ঘটনাটির সত্যতা মেনে নিয়ে জানায় যে এই ভিডিওটিমাদুরাইতে তোলা এবং ঘটনায় জড়িত ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়।সুতরং ভিডিওটি জোমাটোর কোনো এক ডেলিভারি বয় সম্পর্কিত হলেওআগরতলার নয় মাদুরাই এর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

