ফেসবুকে পুরনো ছবিসহ বিভ্রান্তিকর সাম্প্রদায়িক পোস্ট

হিন্দু-মুসলমান সম্প্রদায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই ছবিটির

 |  -minute read |   26-06-2019
  • Total Shares

"বাংলাদেশের হিন্দুদের উপর পাশবিক অত্যাচার করেই চলেছে মুসলিম সমপ্রদায়।" - এ মর্মে একটি পোস্ট ফেসবুকে পোস্ট করেছে  "রাজু দেবনাথ" 

সঙ্গে রয়েছে একটি ছবি যেখানে একজন পুরুষ ও মহিলাকে নগ্ন অবস্থায় একটি শিশুকে নিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকতে 

দেখা যাচ্ছে। তাদের চারিপাশে ভিড়করে দাঁড়িয়ে জনতা।

পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পারেন।

chayan-story-body_062619080422.jpg

ইন্ডিয়া টুডে অ্যান্টি  ফেক নিউজ ওয়ার রুমের তদন্তে জানা গেছে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট। এই ছবিটি বাংলাদেশের নয়, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার। 

এই ছবিটি ২০১৫ সালের তোলা।

রিভার্স ইমেজ সার্চ করে আমরা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পাই, যেখানে বলা হয় এই ঘটনাটির সঙ্গে "দলিত" এবং "গ্রেটার নয়ডার" 

যোগাযোগ আছে। আমরা এই শব্দগুলি ব্যবহার করে ইন্টারনেট খুঁজে বেশ কয়েকটি পুরোনো নিউজ রিপোর্ট পাই।

জানা যায় এই ছবিটি  ২০১৫ সালে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার। "ইন্ডিয়া টুডে" ওয়েবসাইটএ এ বিষয় বিস্তারিত খবর প্রকাশ হয়েছিল। এই রিপোর্ট অনুযায়ী 

গ্রেটার নয়ডার একটি "দলিত" পরিবারের পাঁচজন সদস্য পুলিশের বিরুদ্ধে নগ্ন হয়ে জনসমক্ষেপ্রতিবাদ জানায়।

এই ঘটনাটি সেই সময়ে সব মহলে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। ইন্ডিয়া টুডে এই ঘটনার সঙ্গে জড়িত ওই একই পরিবারের অন্য 

একটি ছবি প্রকাশ করেছিল।

এর থেকে স্পষ্ট বোঝা যাই যে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট, এর সাথে বাংলাদেশ বা হিন্দু-মুসলমান সম্প্রদায়ের কোনো যোগাযোগ নেই।

 

 

ফেসবুকে পুরনো ছবিসহ বিভ্রান্তিকর সাম্প্রদায়িক পোস্ট
Claimবাংলাদেশের হিন্দুদের উপর পাশবিক অত্যাচার করেই চলেছে মুসলিম সম্প্রদায়। Conclusion এর সাথে বাংলাদেশ বা হিন্দু-মুসলমান সম্প্রদায়ের কোনো যোগাযোগ নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment