মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর ৯৯৬৯৭৭৭৮৮৮? নম্বরটি চালু নেই
পোস্টটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
একটি ফেসবুক পোস্ট দাবি করেছে যে মহিলাদের সুরক্ষার জন্য একটি নম্বর চালু হয়েছে যেখানে চলতি ট্যাক্সি বা অটোর নম্বরটি মেসেজ করে দিলেই সেই গাড়িকে ট্র্যাক করতে পারবে পুলিশ। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে নম্বরটি এখন আর কাজ করে না।
জুন ১১, এক ফেসবুক ব্যবহারকারী একটি কোলাজ সহ একটি মেসেজ পোস্ট করেন। কোলাজে নরেন্দ্র মোদির ছবি এবং একটি ভীত সন্ত্রস্ত্র মেয়ের ছবি রয়েছে। সঙ্গে রয়েছে একটি নম্বর ৯৯৬৯৭৭৭৮৮৮।
মেসেজে লেখা রয়েছে যে কোনও মহিলা ট্যাক্সি বা অটোতে উঠে সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যদি ওই মোবাইল নম্বরে পাঠিয়ে দেন তাহলে পুলিশ মহিলাটির সুরক্ষার জন্য গাড়িটি ট্র্যাক করবে।
পোস্টটি অনেকেই শেয়ার করেছেন। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দেখে যে নম্বরটি ২০১৪ সালে মুম্বই পুলিশ চালু করেছিল।
নম্বরটিতে আমরা টেস্ট মেসেজ করে কোনও উত্তর পাইনা। নম্বরটিতে ফোন করে দেখা যায় অটোমেটেড মেশিন উত্তর দেয়, ‘’নম্বরটি পরীক্ষা করুন’’। অর্থাৎ নম্বরটি এখন আর চালু নেই। এরপর আমরা আরও যাচাই করতে গিয়ে দেখি ২০১৭ সালে মিড্-ডে খবরের কাগজ একটি খবর করে যেখানে তারা রিপোর্ট করে যে নম্বরটি মুম্বই পুলিশ বন্ধ করে দিয়েছে। মহিলাদের থেকে যথেষ্ট সাড়া না পেয়েই নম্বরটি তুলে নেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশ জানিয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

