ফ্যাক্ট চেকঃ বৃদ্ধ মুসলমানকে পুলিশি মারধরের ঘটনা কি ভারতে?
ভুয়ো দাবি-সহ পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
জয় শ্রী রাম স্লোগান নিয়ে সারা দেশ যখন উত্তাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে পুলিশের পোশাকে কিছু লোক এক বৃদ্ধ মুসলমান-সহ কয়েকজনকে নৃশংস ভাবে লাঠিপেটা করছে। ভিডিওর ক্যাপশনে লেখা – “হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা।“ ভিডিওর উপরে লেখা রয়েছে – “রামজি সে পাঙ্গা লোগে তো নাঙ্গা করকে মারেঙ্গে।“ এটি এমনভাবে পোস্ট করা হয়েছে যা থেকে মনে হয় ভারতেরই কোথাও এই ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) ভিডিওটি খতিয়ে দেখে যে, এই দাবি একেবারেই ভুয়ো। ঘটনাটি ভারতের নয়, লাহোরের, অর্থাৎ পাকিস্তানের। এবং অন্তত পাঁচ বছরের পুরনো।
গত ৭ জুলাই চক্রবর্তী বিক্রমাদিত্য নামে এক ব্যক্তি এই ভিডিওটি ফেসবুকে প্রথম আপলোড করেন। আটশোরও বেশিবার সেটি শেয়ার করা হয়। তবে এই ভিডিওর কমেন্টেই বেশ কিছু মানুষ মন্তব্য করেন যে, ভিডিওটি ভারতের নয়। সম্ভবত পাকিস্তান বা বাংলাদেশের। বিক্রমাদিত্যের অরিজিনাল পোস্টটি পাবেন এখানে।
পোস্টের আর্কাইভড ভার্শন দেখতে ক্লিক করুন এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) প্রথমেই ইনভিড টুলের সাহায্যে ভিডিওটিকে কয়েকটি কিফ্রেমে ভাগ করে নেয়। তারপর শুরু হয় রিভার্স সার্চ। দেখা যায় ট্যুইটারেও ইতিমধ্যেই এই ভিডিওর আরেকটি ভার্শন আপলোড করা হয়েছে।
আসল ঘটনা হল, ২০১৪ সালের ১৭ জুন লাহোরে পাঞ্জাব পুলিশ ও পাকিস্তান আওয়ামি তেহরিক (প্যাট) নামের একটি রাজনৈতিক দলের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ বাধে। তাতে আট জনের মৃত্যু হয়। জখম হন অন্তত ৯৭ জন। এক্সপ্রেস নিউজ সূত্রে জানা যায়, লাহোরের মডেল টাউন এলাকায় পাকিস্তান আওয়ামি তেহরিকের জনৈক নেতার বাড়ির সামনে থেকে জোর করে ব্যারিকেড তুলতে গেলে পুলিশের সঙ্গে তেহরিক সমর্থকদের হাতাহাতি বেধে যায়। ভিডিওটি সেই ঘটনার।
সুতরাং আফওয়ার তদন্তে স্পষ্টই দেখা যাচ্ছে যে এই ভিডিওর সঙ্গে ভারতের কোনও যোগাযোগই নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

