ফ্যাক্ট চেক: এই জ্বলন্ত মসজিদটি কি কাশ্মীরের? ভারতীয় সেনা কি জ্বালিয়েছে এই মসজিদ?
ভিডিও সহ ভুয়ো দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
দাউ দাউ করে জ্বলছে একটি মসজিদ, এমনই একটি ভিডিও পোস্ট করেছে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এটি একটি ভুয়ো পোস্ট।
গত ৮ সেপ্টেম্বর এক ফেসবুক ব্যবহারকারী এইচ এম শাহপোড়ান সাইফী একটি ভিডিও পোস্ট করেন। করেন যেখানে দেখা যাচ্ছে একটি মসজিদে আগুন জ্বলছে। তাঁর দাবি, মসজিদটি কাশ্মীরে অবস্থিত এবং ভারতীয় মিলিটারি এটি জ্বালিয়ে দিয়েছে।
তিনটি ছবির সাথে তিনি ক্যাপশন দিয়েছেন, ''কাশ্মীরের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদটি ভারতীয় সেনারা জালিয়ে দিচ্ছে।আল্লাহ তুমি কাশ্মীরকে আজাদ করে দাও''

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) বিষয়টি নিয়ে খোঁজ-খবর শুরু করে। আমরা প্রথমে ছবিটি রিভার্স সার্চ করি, ছবিটির সঙ্গে বেশ কয়েকটি নিউজ রিপোর্টের লিঙ্ক পাওয়া যায়। সেই লিঙ্কগুলি থেকে দেখা যায় যে এটি ইন্দোনেশিয়ার গ্রান্ড মসজিদ যেটিতে এ বছরের জানুয়ারী মাসে আগুন ধরে যায়। বিষয়টি কভার করে সমস্ত আন্তর্জাতিক মিডিয়া। এই খবরটি নিয়ে প্রতিবেদন বার করে সিএনএন ইন্দোনেশিয়া।
এছাড়াও কেজেড- প্লাস-এ কভার করা হয় ইন্দোনেশিয়ার এই বিখ্যাত মসজিদে আগুন লাগার ঘটনাটি।
ইউটিউবে ইন্দোনেশিয়ার অন্যতম বড়ো টিভি চ্যানেল কম্পাস টিভিতেও কভার করা হয় ঘটনাটি।
খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ভিডিওটিতে যে অগ্নিকান্ড দেখা যাচ্ছে সেই মসজিদে আগুন ধরার ঘটনা এটি। তাই এই মসজিদে আগুন ধরার ঘটনার সঙ্গে কাশ্মীরের কোনও সম্পর্ক নেই। আর এই মসজিদে আগুন ভারতীয় মিলিটারি ধরায়নি। পোস্টটি সম্পূর্ণ ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

