আফ্রিকায় দেখা মিলল নতুন এক প্রাণীর?

সোশ্যাল মিডিয়া পোস্টটি ভুয়ো

 |  1-minute read |   28-06-2019
  • Total Shares

 

২৯ মে একটি ফেসবুক পোস্ট দাবি করেছে যে আফ্রিকায় মানুষের মতো দেখতে এক অদ্ভুত দর্শন প্রাণী জন্মেছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে ঘটনাটি সত্য নয়।

জিতেশ দেবনাথ নামের এক ফেইসবুক ব্যবহারকারী ২৯ মে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন,

''আফ্রিকায় দেখা মিলল নতুন এক প্রাণীর যেটা মানুষের মত দেখতে।।।

#সেয়ার (শেয়ার)_করে_সকলকে_দেখার_সুযোগ_করে_দিন''

african-alien-body_062819080549.jpg

 

পোস্টটি ২০০ বারের বেশি শেয়ার হয়েছে। পোস্টটির  আর্কাইভ এখানে দেখতে পারেন।

আফওয়া বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে দেখে এটি কোনো অদ্ভুত দর্শন জন্তু নয়। এটি আসলে ইতালীয় শিল্পী লাইরা মাগানুকোর তৈরী ভাষ্কর্য।

এখানে দেখতে পারেন শিল্পীর কাজ। নিজের শিল্পকর্ম পোস্ট করে তিনি লিখেছেন, hybrid woman mouse single piece high 72 cm molded entirely on silicone। অর্থাৎ এটি আসলে সিলিকনের কাজ।

২০১৮ সালে এসএমহোয়াক্সস্লেআর এই খবরটিকে নস্যাৎ করেছে।

 

 

আফ্রিকায় দেখা মিলল নতুন এক প্রাণীর?
Claimআফ্রিকায় দেখা মিলল নতুন এক প্রাণীর Conclusion এটি কোনও প্রাণী নয়, ভাস্কর্য।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment