ফ্যাক্ট চেক: এই ছবি কি কলকাতার পরিবেশ ভবনের?
সোশ্যাল মিডিয়ায় ছবিটি ঘুরছে ভুয়ো দাবি নিয়ে
- Total Shares
রাজর্ষি চ্যাটার্জী নামের এক ফেসবুক ব্যবহারকারী গত ৮ নভেম্বর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি এসি মেশিন একটি দেওয়ালে লাগনো রয়েছে। পোস্টটি ইংরেজিতে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''এটি কলকাতার পরিবেশ ভবন। আর এরা নাকি পরিবেশ নিয়ে খুব সচেতন''। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এই দাবি বিভ্রান্তিকর।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পাবেন।
আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করে। আমরা প্রথমে ছবিটি রিভার্স সার্চ করি। সেখানে দেখা যায় ২০০৯ সালের ১১ ডিসেম্বর একটি মিডিয়া রিপোর্ট বেরিয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী ছবিটি রায়টার্সের ভিভেক প্রকাশ নামের এক সাংবাদিক তুলেছিলেন। ছবিটি সিঙ্গাপুরের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বিল্ডিংয়ের ছবি।
এখানে গুগল ম্যাপে দেখতে পারেন কলকাতার পরিবেশ ভবনের ছবি।
তাই এটি একটি ভুয়ো পোস্ট এবং এই ছবি কলকাতার পরিবেশ ভবনের নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

