না, এই ছেলেটিকে ইজরায়েলি সৈন্যরা মারেননি, এটি একটি সিনেমার দৃশ্য

একটি পুরোনো ছবি আগেও ভাইরাল হয়েছে

 |  1-minute read |   29-03-2019
  • Total Shares

প্যালেস্তিনীয় একটি ছেলেকে ইজরায়েলি সৈন্যরা বুকে গুলি মেরেছেন এমনই একটি পোস্ট, ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্তে জেনেছে এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা।

গত ২৮ মার্চ ফেসবুক ব্যবহারকারী জাকারিয়া সরকার ফেসবুকে পোস্ট করেন যে ইজরায়েলি সৈন্যরা প্যালেস্তিনীয় একটি ছেলেকে বুকে গুলি মেরেছে। 

পোস্টটির  আর্কাইভ এখানে দেখতে পারেন।

এই ভাইরাল ছবিটি শেয়ার করেছে  ''আই লাভ ইউ আল্লাহ'' নামের আরও একটি গ্রুপ।

ছবিতে দেখা যাচ্ছে যে একটি ছেলে হাঁটুর উপর ভর দিয়ে বসে আছে, তার  বুক দিয়ে রক্ত গড়াচ্ছে।

fc-1_032919070008.jpg

আমরা যখন ছবিটি রিভার্স সার্চ করি তখন দেখি যে এটি কোনও বাস্তবের ঘটনা নয়। এটি একটি সিনেমা থেকে নেওয়া ছবি। সিনেমার নাম ''কিংডম অফ অ্যান্টস''। 

ছবিটি ২০১২ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন চৌকি মেজরি। ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলরটিতে ছেলেটিকে দেখা যায় সে হাঁটুর ওপর ভর দিয়ে বসে আছে, তারপর তাকে গুলি করা হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।

এর আগেও এই ফটোটি বেশ অনেকবার ভাইরাল হয়েছে। বলা হয়েছে যে ফটোটি প্রথম ইন্তিফাডার সময় তোলা হয়েছিল। প্রথম ইন্তিফাডা চলে ১৯৮৭ থেকে ১৯৯৩ পর্যন্ত। ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজায় ইজরায়েলি আক্রমণের বিরুদ্ধে প্যালেস্তিনীয়দের প্রথম বিদ্রোহকে বলা হয় ইন্তিফাডা। সে সময় বহু প্যালেস্তিনীয়কে মেরে দেয় ইজরায়েলি সৈন্যরা। সে সময়ের ঘটনার সূত্র ধরেই এই ছবিটিকে পোস্ট করা হয়েছে।

এর আগেও আমেরিকার একটি ওয়েবসাইট snopes.com এই দাবিকে ভুল বলে প্রমাণ করে দেয়।

না, এই ছেলেটিকে ইজরায়েলি সৈন্যরা মারেননি, এটি একটি সিনেমার দৃশ্য
Claimইজরায়েলি সৈন্যরা প্যালেস্তিনীয় একটি ছেলেকে বুকে গুলি মেরেছে Conclusion পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, কারণ এটি একটি সিনেমার দৃশ্য থেকে নেওয়া হয়েছে, সিনেমাটির নাম 'কিংডম অফ অ্যান্টস'
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment