পাবজি নিয়ে সরকার কোনও সার্বিক নিষেধাজ্ঞা জারি করেনি, খবরটি পুরোপুরি সত্যি নয়

পোস্টটি শেয়ার হয়েছে ১৩০০ বারের বেশি, দেখেছেন অন্তত ৫ হাজার

 |  1-minute read |   02-04-2019
  • Total Shares

একটি ফেসবুক পোস্ট দাবি করেছে পাবজি নিষিদ্ধ হয়ে গেলো, ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে খবরটি পুরোপুরি সত্যি নয়।

ফেসবুক ব্যবহারকারী the সুইসাইড Status নামের একটি গ্রুপ পোস্ট

করেছে যে পাবজি মোবাইল নিষিদ্ধ হয়ে গেছে। পোস্টটির উপরে লেখা ''আরও খেলো বেশ করে'', তারপর পোস্টটিতে একটি ছবির উপরে লেখা, "জনপ্রিয় গেম PUBG  আজ থেকে ব্যান হয়ে গেলো...’’ পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ১৩০০ বারের বেশি, দেখেছেন প্রায় ৫ হাজার মানুষ। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ

fc-1-main_040219044052.jpg

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে খবরটি অর্ধসত্য। পুরো দেশে এখনও পাবজি নিষিদ্ধ হয়নি। পোস্টটির ভিতরে বিশদে উল্লেখ নেই যে কোন কোন শহরে এই গেমটি নিষিদ্ধ হয়েছে, বা কলকাতা শহরে আদৌ নিষিদ্ধ হয়েছে কিনা। ফলে অস্পষ্টতা থেকে বিভ্রান্তি আরও বেড়েছে।

এছাড়াও গত কয়েক সপ্তাহ ধরে নিউজ মিডিয়ায় এ সংক্রান্ত বেশ কয়েকটি খবর প্রকাশিত হয়েছে।

তাতে দেখা যাচ্ছে গুজরাট রাজ্যের সুরাট, রাজকোট, ভাদোদরা, এবং গির সোমনাথে পাবজি খেলা নিষিদ্ধ। রাজকোট পুলিশ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করেছে। সেখানে ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে। আটক করা হয়েছে মোবাইল ফোন। গত ১৫ মার্চ রাজকোট পুলিশ আরও ৬ জনকে গ্রেফতার করে।

গুজরাটের এ শহরগুলিতেই ১৮৮ ধারা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বা গোটা ভারতে অবশ্য এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও নিয়ম জারি করা হয়নি।

যিনি এই পোস্ট করেছেন সেই পোস্টটিতে যে কমেন্টগুলি রয়েছে সেখানেও অনেকেই লিখেছেন যে এটি একটি ফেক নিউজ।

fc-3_040219044607.jpg

তাই পাবজি কয়েকটি জায়গায় নিষিদ্ধ করা হলেও  সার্বিকভাবে কোনও প্রেস রিপোর্টও ইস্যু করেনি কেন্দ্রীয় সরকার। 

পাবজি নিয়ে সরকার কোনও সার্বিক নিষেধাজ্ঞা জারি করেনি, খবরটি পুরোপুরি সত্যি নয়
Claimনিষিদ্ধ হয়ে গেলো PUBG Conclusion সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটির সমর্থনে কোনো নিউজ রিপোর্ট নেই। গুজরাটের কয়েকটি জায়গায় নিষিদ্ধ হলেও সার্বিকভাবে কেন্দ্রীয় সরকার কোনও প্রেস রিপোর্ট দিয়ে নিষিদ্ধ করেনি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment