না, এঁরা কেউই সার্জিক্যালস্ট্রাইক ২ যুদ্ধফেরত সৈন্য নন
রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে ড্রিল থেকে নেওয়া ছবিগুলি ২০১৫ সালের
- Total Shares
এই ছবিগুলি আসলে ২০১৫ সালের ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের সঙ্গে একটি ড্রিলের।
পাকিস্তান থেকে যুদ্ধ ফেরত সৈনিকদের ছবি হিসাবে এই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে ছড়িয়ে পড়ছে হাজারে হাজারে।
কলকাতা শহর নামের এক ফেসবুক ব্যবহারকারী এই ছবি আপলোড করেছেন। তিনটি ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন সদস্য বীরদর্পে হেঁটে যাচ্ছেন। আর ছবিগুলির সঙ্গে লেখা রয়েছে ''সার্জেকেল স্ট্রাইক- ২ এর নায়করা অপারেশন থেকে ফিরে আসার পর। জয় হিন্দ।''
এই পোস্টটি দেখেছেন ৯ লক্ষের কাছাকাছি, আর শেয়ার করেছেন প্রায় ৩২ হাজার মানুষ।

এখানে দেখতে পারেন পোস্টটির লিঙ্ক।
এখানে দেখতে পারেন এই লিঙ্কগুলির আর্কাইভ।
মৌসুমী সাহা নামের আরও একজন পোস্ট করেন এই একই ছবি।
এখানে দেখতে পারেন ভিডিয়োটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউস ওয়ার রুম ইমেজ সার্চ টুল-এর মাধ্যমে দেখেছে এই ছবিগুলি আসলে অনেক পুরোনো এবং পাকিস্তান থেকে সার্জিক্যাল স্ট্রাইক করে ফেরা সৈন্যদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এগুলি ভারতীয় বায়ুসেনার ছবি যা তোলা হয়েছিল ২০১৫ সালে, লন্ডনে। রিচ কুপার নামের এক ফটোগ্রাফার এই ছবিগুলি তোলেন।
২০১৫ সালের জুলাই মাসে ভারতীয় বায়ুসেনা ব্রিটিশ বায়ুসেনার সঙ্গে একটি ড্রিলে যোগ দিয়েছিল। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ভারতের সবচেয়ে ধ্বংসাত্মক সুখোই-সু ৩০ এমকেআই পাঠানো হয়। আর রয়্যাল এয়ার ফোর্সের তরফে অংশ নেয় ইউরোফাইটার টাইফুন। এটি ছিল ভারত ও ব্রিটেনের মধ্যে চতুর্থ ড্রিল, নাম ছিল ইন্দ্রধনুষ। ২১ থেকে ৩১ জুলাই ২০১৫ সালে এই ড্রিলটি হয়। সে সময় এই সংক্রান্ত রিপোর্ট বের করে সংবাদ সংক্রান্ত ওয়েবসাইটগুলো।
খবরটি বের হয় পাকিস্তানের প্রতিরক্ষার ওয়েবসাইটেও।
দাবি: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতীয় সৈন্যদের ছবি।
ফ্যাক্টচেক: ২০১৫ সালের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে একটি যুগ্ম ড্রিলের ছবি।
সুতরাং দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

