না, এখানে জনতা মোদী মোদী বলে জয়ধ্বনি দিচ্ছে না

এটি একটি বানানো ভিডিয়ো

 |  2-minute read |   25-03-2019
  • Total Shares

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যে কংগ্রেসের কোনও জনসভায় রাহুল গান্ধীর উপস্থিতিতে জনগণ মোদী মোদী বলে চিৎকার করছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে এটি একটি বানানো ভিডিয়ো।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

‘Joy shree ram ☆আমি হিন্দু আমি গর্বিত আমি হিন্দু ☆ বৃহত্তম হিন্দু গ্রুপ’নামের একটি ফেসবুক গ্রুপে এই পোস্টটি করেছেন মিশরা নন্দা নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি পোস্টটি করে লিখেছেন, “কংগ্রেসের মিটিংয়ে এ কি শুনছি... মোদী মোদী মোদী...”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করেছেন ৬০০-র কাছাকাছি  মানুষ।

ভিডিয়োটিতে যিনি বক্তব্য রাখছেন তিনি গুজরাটের কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর। ইন্ডিয়া টুডে ইউটিউব সার্চ করে একাধিক আসল ভিডিয়োর সন্ধান পেয়েছে যেখান থেকে স্পষ্ট হয়েছে যে এই ভিডিয়োটি বানানো হয়েছে। আসল ভিডিয়োটিতে মোদী মোদী বলে কোনও চিৎকার নেই।

এই ভিডিয়োটি আসলে অল্পেশ ঠাকুরের কংগ্রেস পার্টিতে যোগদান করার ভিডিয়ো যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও।

এবং এটিই তাঁর কংগ্রেসের জনসভায় দেওয়া প্রথম বক্তৃতা। ইউটিউবে  আপলোড করা ভিডিয়োটি ২৩ অক্টোবর ২০১৭-র।

আমরা ইউটিউবে অল্পেশ ঠাকুর কংগ্রেস র্যালি স্পিচ টাইপ করি, তখনই বেরিয়ে আসে আসল ভিডিয়োটি।

fc-1_032519082854.jpg

সেদিনই তিনি কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। খবরটি সংবাদ মাধ্যমে বের হয় একই দিনে।

ভিডিয়োটিতে দেখা যায় যে ২:০৬ মিনিট থেকে ২:৩৫ মিনিট পর্যন্ত অল্পেশ হাত তুলে বার বার  জনতাকে  চুপ করতে বলছেন, আর এই জায়গাটিই বিশেষ ভাবে ব্যবহার করা হয়েছে বানানো ভিডিওটিতে। এখানেই মোদী মোদী চিৎকার জুড়ে দেওয়া হয়েছে, সঙ্গে কেটে লাগানো হয়েছে রাহুলের মুখ মোছার দৃশ্য যা থেকে মনে হচ্ছে রাহুল গান্ধী জনতার মোদী মোদী  চিৎকার শুনে হতাশ। কিন্তু আসল ভিডিওটিতে ঠিক এই জায়গায় রাহুলের হতাশ হওয়ার কোনও ছবি নেই।

এখান থেকেই বোঝা যাচ্ছে ভিডিয়োটি বানানো, ব্যাকগ্রাউন্ডে জোড়া হয়েছে মোদী মোদী চিৎকার। আসল ভিডিয়োটিতে এমন কোনও চিৎকার জনতা করেনি।

না, এখানে জনতা মোদী মোদী বলে জয়ধ্বনি দিচ্ছে না
Claimরাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসের একটি জনসভায অল্পেশ ঠাকুরের বক্তৃতার সময় জনতা মোদী মোদী চিৎকার করছে। Conclusion আসল ভিডিয়োটিতে মোদী মোদী চিৎকার নেই, ভিডিয়োটি বানানো, ব্যাকগ্রাউন্ডে জোড়া হয়েছে ওই চিৎকার। তাই এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment