যুদ্ধের ছবি নয়, এটি একটি ভিডিয়ো গেম

ভিডিয়ো গেমটির নাম ‘এআরএমএ-টু অপারেশন অ্যারোহেড’

 |  1-minute read |   28-02-2019
  • Total Shares

উড়ে যাচ্ছে ভারতীয় ফাইটার জেট। আঘাত হানছে পাকিস্তানের জৈশ-এ-মহম্মদের জঙ্গি শিবিরে। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যখন ক্রমেই চড়ছে, তখন এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুক, হোয়াটস্যাপ, টুইটার-এ শেয়ার হচ্ছে হাজার হাজার।

এমনই একটি পোস্ট দেখুন ফেসবুকে। পোস্টটি করেছেন হৃদয়ের ক্যানভাসে নামে একটি অ্যাকাউন্ট। এখানে দেখুন সেই পোস্টটির স্ক্রিনশট।

fc-screen-shot_022819015209.jpg

ফেসবুকে এই পোস্টটি শেয়ার করেছেন ১০ হাজারের বেশি মানুষ, আর দেখেছেন তিন লক্ষ।

পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পারেন

এই ভিডিয়োটি যথেষ্ট বিভ্রান্তিমূলক এবং এটি দেখে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। যেমন নীল মোহান্ত নামের একজন লিখেছেন, ''প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান।''কুমার কোমল নামের একজন লিখেছেন,‘’জয় ভারতের মহাবীর জওয়ান , এয়ার ফোর্সের জয়, তোমাদের চরণে আমিও আমাদের পরিবারের সবাই মিলে কোটি কোটি প্রনাম জানাই , জয় মা ভারতী।’’

যোগী আদিত্যনাথ ফ্যানস নামের একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট হয়েছে এই ভিডিয়োটি, যেখানে বলা হচ্ছে ‘ইন্ডিয়ান এয়ারফোর্স রকস’। ভিডিয়োটি ১৫ হাজারের বেশি শেয়ার হয়েছে, দেখেছেন ৮ লক্ষের উপর মানুষ। এখানে দেখতে পারেন ভিডিয়োটি

পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পারেন

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউস ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে এটি আসলে একটি ভিডিয়ো গেমের অংশ। আমরা ভিডিয়োটি রিভার্স সার্চ করে দেখেছি, এটি ‘এআরএমএ-টু অপারেশন অ্যারোহেড’ ভিডিয়ো গেমের অংশ। ইউটিউবে এই ভিডিয়োটি রয়েছে। এই ভিডিয়ো গেমটির ১২ সেকেন্ডের একটি অংশ এখানে দেখতে পারেন

ইউটিউবে এই ভিডিয়ো গেমটি দেখেছেন ২৫ হাজারের উপর মানুষ।

দাবি: ভিডিয়োয় ফাইটার জেট ধ্বংস করছে জৈশ-এর ক্যাম্প।

ফ্যাক্ট চেক:  ভিডিয়োটি আসলে ‘এআরএমএ-টু অপারেশন অ্যারোহেড’ ভিডিয়ো গেমের অংশ। তাই দাবিটি পুরোপুরি মিথ্যা।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment