ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইটারে মোদীর বক্তব্য টুইট করেন
- Total Shares
ক্রাইস্টচার্চের মসজিদে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে কোনও দুঃখ প্রকাশ করেননি, এমনই দাবি করা হয়েছে লতিফুর রহমান নামে এক ব্যক্তির একটি পোস্টে। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়াররুম এই তথ্যটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখেছে যে এই তথ্য অর্ধ সত্য। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এই পোস্টটি ইতিমধ্যেই পাঁচশো বারের বেশি শেয়ার হয়ে গিয়েছে, পঞ্চাশেরও অধিক ফেসবুক ব্যাবহারকারী এই পোস্টটি লাইক করেছেন।
গুগলে সার্চ করে দেখা যাচ্ছে, ক্রাইস্টচার্চ জঙ্গিহামলার পরে নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নকে চিঠি লিখে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছিলেন। ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে।
শুধু তাই নয়, বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বিদেশ মন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছেন, ক্রাইস্টচার্চের একটি প্রার্থনাস্থলে জঙ্গিহামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গত ১৫মার্চ এই টুইটটি করা হয়েছিল।
PM @narendramodi strongly condemns the heinous terrorist attack at the places of worship in #Christchurch today https://t.co/6IviTxd2Pk pic.twitter.com/xCxNUpNNEL
— Raveesh Kumar (@MEAIndia) 15 March 2019
সুতরাং, লতিফুর রহমান যে দাবি করেছেন - নিউজিল্যান্ডে যারা মারা গেছে তারা শুধুমাত্র মুসলমান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে কোনও দুঃখ প্রকাশ করেননি - তা সত্যি নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

