মনমোহন সিংহের আমলে কম সৈন্য মারা গেছে বলে যে তথ্য ভাইরাল হয়েছে সেটি ভুল

পুরো দেশে মনমোহনের সময়ে বছরে গড়ে ৩৫২.৯ জন ও মোদীর সময়ে গড়ে ২২৭.৭ সেনার মৃত্যু হয়েছে

 |  2-minute read |   22-02-2019
  • Total Shares

২০১৯ লোকসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে বিচিত্র ভুল তথ্যে। নানারকম পরিসংখ্যান দিয়ে মোদী সরকার ও পুরোনো সরকারের মধ্যে তুলনামূলক বিচার করা ও বিধান দেওয়া  চলছে পাল্লা দিয়ে।

এরকমই একটি পোস্ট করা হয়েছে একটি ফেসবুক গ্রুপে যার নাম পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। সেখানে ২০ ফেব্রুয়ারি একটি পোস্টে তারা দাবি করে যে মনমোহন সিং সরকারের সময় ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৭১ জন সৈন্য মারা গেছেন যেখানে মোদি সরকারের আমলে গত চার বছরে মারা গেছেন ১২৫০ জন সৈন্য।

fc1_ss_022219080056.jpgএখানে দেখুন সেই পোস্টটির স্ক্রিন শট।

আর এখানে ক্লিক করে পড়তে পারেন এই পোস্টটি

এখানে দেখুন এই পোস্টটির আর্কাইভ ভার্সন

ফেসবুকে পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল পেজটি ফলো করেন তিন লক্ষের উপর মানুষ। উপরোক্ত পোস্টটি ফেসবুকে ১৫০-র উপর শেয়ার হয়েছে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউস ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে এই পরিসংখ্যানটি সঠিক নয়। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক ও সাউথ এশিয়ান টেররিজম পোর্টাল – এই দুটি ওয়েবসাইটের পরিসংখ্যান পরীক্ষা করেছে ইন্ডিয়া টুডে।

স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত শুধুমাত্র জম্মু-কাশ্মীরেই দেশের সুরক্ষায় প্রাণ হারিয়েছেন ১০৭৬ জন সৈন্য। অর্থাৎ মনমোহন সিংহ  প্রধানমন্ত্রী থাকাকালীন জম্মু-কাশ্মীরেই মারা গেছেন ১০৭৬ সৈন্য। এখানে ২০১৪ সালের মে মাস অবধি পরিসংখ্যান নেওয়া হয়েছে, যেহেতু তারপরে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার ।

এখানে দেখতে পারেন সেই রিপোর্ট

সাউথ এশিয়ান টেররিজম পোর্টাল অনুযায়ী মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের সুরক্ষায়  মোট ৩৫২৯ জন শহিদ হয়েছেন। অর্থাৎ ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গোটা দেশ জুড়ে নিরাপত্তা রক্ষায় প্রাণ হারিয়েছেন ৩৫২৯ জন।

অন্যদিকে একই ওয়েবসাইটএ উল্লেখ রয়েছে যে ২০১৪ থেকে ২০১৯ সাল (১৫ ফেব্রূয়ারি পর্যন্ত নেওয়া পরিসংখ্যান অনুযায়ী) গোটা দেশ জুড়ে সুরক্ষার কারণে ৮৮০ জন সৈন্য প্রাণ হারিয়েছেন। নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৬ মে শপথ নেওয়ায়, পরিসংখ্যান নেওয়া হয়েছে জুন মাস থেকে । এখানে দেখতে পারেন সেই রিপোর্ট

fc-ss2_022219080334.jpg

সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টালের পরিসংখ্যান অনুযায়ী জম্মু কাশ্মীরে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতা আসার পর থেকে মারা গেছেন ৩৮৪ জন সৈন্য। অর্থাৎ ২০১৪ সালের ২৬ মে মাসে ক্ষমতায় আসার পর থেকে ২০১৯-র ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যানে শুধুমাত্র জম্মু-কাশ্মীরেই দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন ৩৮৪ জন।

সাম্প্রতিক সময়ে বিশেষত ২০১৬ সালের পর থেকে জম্মু কাশ্মীরে হিংসা এবং সন্ত্রাস বেড়েছে অনেকটাই। হিংসার ঘটনায় ২০১৬ সালে যেখানে ১১২ জন প্রাণ হারিয়েছেন ২০১৭-য়ে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩-তে, ২০১৮-য়ে এই সংখ্যা লাফিয়ে বেড়ে হয়েছে ২০৪। কিন্তু তা সত্ত্বেও ফেসবুক পোস্টটির কোনও সত্যতা নেই।

fc_ss3_022219080558.jpg

কিন্তু ইন্ডিয়া টুডে তদন্ত করে যে পরিসংখ্যানের হিসাব বার করেছে তাতে দেখা যাচ্ছে, মনমোহন সিংহের সময়ে বছরে  গড়ে ৩৫২.৯ জন (গোটা ভারতের প্রেক্ষিতে) সৈন্য মারা গেছে এবং মোদির সময়ে বছরে এই সংখ্যাটা গড়ে  ২২৭.৭ (গোটা ভারতের প্রেক্ষিতে) ।

সন্ত্রাসের ঘটনা মোদি জামানায় ঘটছে, মনমোহন জমানাতেও ঘটেছে, কিন্তু উপরোক্ত পরিসংখ্যানটি বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, এবং যে পরিসংখ্যান ব্যবহার করে এটি করা হয়েছে তা ভুল।

দাবি: মনমোহনের আমলে ১০ বছরে ১৭১ জন সৈন্য মারা গেছেন, মোদির আমলে মারা গেছেন ১২৫০ জন।

ফ্যাক্ট চেক: উপরোক্ত পরিসংখ্যান সম্পূর্ণ ভুল।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment