না, ছবিটি ক্রাইস্টচার্চের মসজিদে জঙ্গি হামলায় নিহতদের ছবি নয়
ছবিটি ছয় বছরের পুরোনো, সিরিয়ায় তোলা
- Total Shares
দাবি, এই ছবিগুলি ক্রাইস্টচার্চে জঙ্গি হামলায় নিহতদের ছবি
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জঙ্গি হামলার ঘটনা গোটা বিশ্ব জুড়েই আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে, ১৬ মার্চ ''ড. জাকির নায়েক কে ভালবাসি একমাত্র আল্লাহর জন্য'' নামের একটি ফেসবুক গ্রুপে কতকগুলি ছবি একসঙ্গে পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী, নাম সুমন আহমেদ। পোস্টটিতে দাবি করা হয়েছে যে ছবিটি নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলায় নিহতদের ছবি।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফ্যাক্ট নিউজ ওয়ার রুম জানতে পেরেছে যে ছবির সঙ্গে যে দাবিটি করা হয়েছে তা সম্পূর্ণ ভুল। কারণ ছবিটি ছয় বছরের পুরোনো।
এখানে দেখতে পারেন ছবিটির আর্কাইভ।
ইতিমধ্যেই চার হাজারের কাছাকাছি ফেসবুক ব্যবহারকারী এই ছবিটি দেখেছেন। শেয়ার করেছেন প্রায় দু-হাজার জন।
ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে যে এই ছবিটি ছয় বছর আগে ফরাসি সংবাদ সংস্থা এফপি-র, সিরিয়ায় তোলা । সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের ওয়েব সাইটে ৩১ জানুয়ারি ২০১৩য় এই ছবিটি পোস্ট করে জানিয়েছে যে ছবিটি সিরিয়ার বুস্তান আল-কাসর জেলার আলেপ্পোতে অবস্থিত ইয়ারমৌক স্কুলের উঠোনে তোলা হয়েছিল। যে সব সিরিয়ানকে হত্যা করে কুইবেক নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এই ছবিতে তাদের পরিবারবর্গকে দেহ শনাক্ত করতে দেখা যাচ্ছে।

এই একই ছবি পিন্টারেস্টেও পোস্ট করেছে দ্য ডেইলি বিস্ট ডট কম নামের একটি ওয়েবসাইট। তাদের এই পোস্ট ২০১৫-র ২৪ জানুয়ারি মাসের।
সুতরাং এই ছবিটি কোনও ভাবেই নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলায় নিহতদের নয় এবং পোস্টের দাবি পুরোপুরি মিথ্যা।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

