এই ছবিটি একটি পুরোনো ভিডিয়ো থেকে নেওয়া
ভিডিয়োটি ২০১৭ সালের
- Total Shares
The gaps of life -জীবনের শূন্যস্থান নামের একটি গ্রুপ ফেসবুকে একটি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রেনকোট পরে হোলি খেলছেন। ছবির উপরে লেখা রয়েছে “ইনি তো যোগী আদিত্যনাথ আপের সিএম মনে হচ্ছে।”
ছবির উপরে লেখা আছে ''রেনকোট পরে কে হোলি খেলে''।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে ফোটো কোলাজটি একটি দু বছরের পুরোনো ভিডিয়ো থেকে। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
আরও একটি ফেসবুক গ্রুপ ফ্রেকুএক্সপ্রেসও এই একই পোস্ট করেছে। ১৭০০ ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি শেয়ার করেছেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম ছবিটির রিভার্স সার্চ করে দেখেছে যে যোগী আদিত্যনাথ রেনকোট পরে হোলি খেলেছেন কিন্তু ছবিটি দু’বছর পুরোনো, ২০১৭ সালের।
এই ছবিটি একটি ভিডিয়ো থেকে নেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে আদিত্যনাথ রেনকোট পরে ইন্টারভিউ দিচ্ছেন। এই ভিডিয়োটি ইউটিউবে রয়েছে। এই হোলি অনুষ্ঠানটি ২০১৭-য়ে রাজ্য বিধাসভায় বিপুল জয়ের পর গোরখপুর বিজেপি থেকে আয়োজন করা হয়েছিল ।
এবছরের হোলিতে আদিত্যনাথ নিজের টুইটার অ্যাকাউন্টে হোলি খেলার ছবি আপলোড করেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি রেনকোট পরে নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

