না, বিজয় মাল্য বিজেপিকে ৩৫ কোটি টাকা দেননি
এটি পুরোনো এবং ভুয়ো খবর
- Total Shares
বিজয় মাল্য বিজেপিকে ৩৫ কোটি টাকা দিয়েছেন, এরকমই একটি খবর এখন চেকের ছবি সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে খবরটি ভুয়ো।
গত ১৬ মার্চ ''সিপিএইএম ওয়েস্ট বেঙ্গল পার্টি" নামের একটি ফেসবুক গ্রুপ একটি পোস্ট করে যে বিজয় মাল্য বি জে পি র পার্টি ফান্ডে ৩৫ কোটি টাকা দিয়েছে। পোস্টটিতে একটি চেকের ছবি দেওয়া হয়েছে এবং লেখা আছে,
''এই চেকটি ভালো করে দেখুন, বিজয় মালিয়া দেশ ছাড়ার আগে বিজেপির পাটি অফিসের ফান্ডে দিয়েছ পালিয়েছে।''
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি প্রায় সাড়ে আটশোর বেশি বার শেয়ার হয়েছে।

ইন্ডিয়া টুডে রিভার্স সার্চ করে দেখেছে যে এটি একটি পুরোনো খবর এবং চেকের ছবিটিও ভুল। আমরা গুগল ইমেজেস-এ গিয়ে চেকের ছবিটি আপলোড করতেই বেরিয়ে আসে পুরোনো তথ্য।
এখানে দেখুন পোস্টটির আর্কাইভ।
কার্তিক রানা নামের আরও এক ফেসবুক ব্যবহারকারী একই দাবি করেছেন। এই পোস্টটিও শেয়ার করেছেন প্রায় সাড়ে চার হাজারের উপর মানুষ ।
একই চেকের ছবি খবরে এসেছিলো ২০১৭ সালেও যখন প্রাক্তন আম আদমি পার্টি নেতা কপিল শর্মা অভিযোগ করেছিলেন যে তাঁর দল কালো টাকা সাদা করার জন্য শেল কোম্পানিদের থেকে ৩৫ কোটি টাকার দুটি চেক নিয়েছে । বিজয় মাল্য এবং কপিল শর্মা যে চেক নিয়ে অভিযোগ করেছেন সেই চেকের তুলনামূলক বিচার করলেই দেখা যাবে যে দুটি চেকের একই নম্বর, 119289।

শুধু ভুয়া চেকটিতে তারিখ রয়েছে এবং বিজয় মাল্যর সই রয়েছে।

আমাদের রিভার্স সার্চে আরও বেরিয়ে আসে যে এটি বিজয় মাল্যর সই নয়। এখানে আমরা বিজয় মাল্যর রাজ্য সভা থেকে পদত্যাগ পত্রের স্ক্রিনশট দিয়েছি, সেই পদত্যাগ পত্রের নীচে বিজয় মাল্যর সই আছে। সেই সই ভালো করে দেখুন আর দেখুন চেকের সইটি, তাহলে সহজেই বোঝা যাবে এই সইটি আসলে ভুয়ো এবং এই মিথ্যা খবর প্রকাশের উদ্দেশেই এই চেকটি ফটোশপ করা হয়েছে। এখানে দেখতে পারেন এ সংক্রান্ত একটি খবরের লিংক যেখানে বিজয় মাল্যর পদত্যাগপত্রটি ছাপা হয়েছিল।

JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

