যোগী আদিত্যনাথের বোন শশী পাওয়াল কখনোই বলেননি যে তাঁর ভাই দুর্নীতিগ্রস্ত

আদিত্যনাথের পরিবারের পক্ষ থেকে খবরটিকে সম্পূর্ণ মিথ্যা বলা হয়েছে

 |  2-minute read |   30-03-2019
  • Total Shares

আদিত্যনাথের বোন তাঁর সঙ্গে কথা বলেন না, যোগাযোগ রাখেন না, কারণ তিনি মনে করেন তাঁর ভাই খুবই দুর্নীতিগ্রস্ত। এমনই একটি পোস্ট করেছেন এক ফেসবুক ব্যবহারকারী।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে পোস্টের দাবি সম্পূর্ণ মিথ্যা।

শেখ সৈকত নামের এক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন যোগী আদিত্যনাথের বোন তাঁর ভাইয়ের মুখ দেখেন না কারণ তিনি মনে করেন আদিত্যনাথ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত।

fc-main-1_033019084848.jpg

পোস্টটিতে লেখা আছে, ''ইনি হলেন যোগী আদিত্যনাথের বোন যিনি নিজের বোন হয়েও যোগীর মুখ দেখেননা। কারণ তার মতে দেশের সবথেকে বড় দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী যোগি। যার নাম ১৪০০-র বেশি খুন সহ অনেক কেস আছে।" সঙ্গে রয়েছে আদিত্যনাথের বোনের ছবি। পোস্টটির নিচে আবার লেখা আছে, ''এই বিজেপি আর না।''

পোস্টটি করা হয়েছে গত ২৩ মার্চ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে ৮০০ বারের বেশি।

এখানে দেখুন পোস্টটির আর্কাইভ। 

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম রিভার্স সার্চ করে দেখেছে যে যোগী আদিত্যনাথের বোন এরকম কোনও কিছু বলেননি, কারণ এ সংক্রান্ত কোনও খবর কখনোই কোনও নিউজ মিডিয়ায় আসেনি। বরং আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর গ্রাম ও পরিবারের খুশি হওয়ার খবর বেরিয়েছে নিউজ মিডিয়ায়

আদিত্যনাথের বোন শশী পাওয়াল যে ফুলের দোকান চালান সে সংক্রান্ত খবরও নিউজ মিডিয়াতে অনেকবারই এসেছে।

তাঁকে যখন প্রশ্ন করা হয়েছে যে ভাই মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন তিনি ফুল বিক্রি করেন, তিনি বলেছে ভাই সাধু হয়ে গেছে, তাই এখন মানুষের সেবায়, তাই তাঁকে পরিবার সংক্রান্ত ব্যাপারে জড়াতে চান না। বরং ইন্টারভিউতে তিনি এটাও বলেছেন যে আদিত্যনাথ ছোটবেলা থেকেই অন্যরকম ছিলেন। বাকি ভাইবোনদের সব সময় পড়াশোনা করতে বলতেন। তারপর সাধু হয়ে সংসার থেকে একসময় তিনি বেরিয়ে যান। সাধু হয়ে স্বাভাবিক ভাবেই যোগাযোগ রাখেননি পরিবারের সঙ্গে। বোন দিনের পর দিন ভিক্ষারত সাধু দেখে নিজের ভাইকে খোঁজার চেষ্টা করতেন। এ সব কথাই শশী ইন্টারভিউতে বলেছেন। বরং এক জায়গায় তিনি বলছেন ভাই মুখ্যমন্ত্রী হলেও তিনি চান না যোগী তাঁদের বিশেষ কোনও সুবিধা দিন।

এর থেকেই বোঝা যাচ্ছে যে, সাধারণ জীবন যাপন করাই তাঁদের লক্ষ্য। কিন্তু বোন শশী রক্ষাবন্ধনের দিন এখনও তাঁকে রাখি পাঠান বলে ইন্টারভিউতে জানিয়েছেন।

ভাই বোনের খারাপ সম্পর্কের কোনও ইঙ্গিতই কোনও মিডিয়াতে কোনও দিন বেরোয়নি। পোস্টটির নীচে কমেন্ট বক্সেও অনেকেই লিখেছেন যে এটি একটি ফেক পোস্ট।

fc-main-2_033019085040.jpg

ইন্টারনেট-এ  এ সংক্রান্ত কোনও তথ্য খুঁজে না পাওয়ার পর আমরা কথা বলি আমাদের উত্তরাখণ্ডের প্রতিনিধি দিলীপ সিং রাঠোরের সঙ্গে। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগীর পরিবারের নিয়মিত যোগাযোগ আছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন এধরণের তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং এমন কোনও কথাই যোগীর বোন শশী বলেননি।

এরপরে আমরা কথা বলি আদিত্যনাথের পরিবারের সঙ্গে। ইন্ডিয়া টুডের সঙ্গে কথা হয় আদিত্যনাথের ভগ্নীপতি পুরাণ পাওয়ালের। তিনি জানান এমন কোনও কথা ভাই আদিত্যনাথ সম্পর্কে বলেননি তাঁর স্ত্রী, “আমাদের পরিবার বা আমার স্ত্রী কেউই এধরণের কোনও কথা বলেননি। কোনও বোন তাঁর ভাই সম্পর্কে এরকম কথা বলতে পারে?' সোশ্যাল মিডিয়ায় যা চলছে তা পুরোপুরি মিথ্যা।”

যোগী আদিত্যনাথের বোন শশী পাওয়াল কখনোই বলেননি যে তাঁর ভাই দুর্নীতিগ্রস্ত
Claimযোগী আদিত্যনাথের বোন শশী পাওয়াল বলেছেন যে তার ভাই দুর্নীতিগ্রস্থ এবং ১৪০০ খুন করেছেন। তিনি যোগীর মুখ দেখতে চান না। Conclusion শশী পাওয়াল এমন কোনও কথা বলেননি। মিডিয়ায় এমন কোনও খবর কোনও দিন বেরোয়নি। ইন্ডিয়া টুডের প্রতিনিধিও খবরটি ভুল বলে জানিয়েছেন।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment