রাজনীতির বাইরে তিনি সফল আইনজীবী, জনজীবনেও আলাদা ভূমিকা ছিল

তাঁর মতো স্থিতপ্রজ্ঞ খুবই কম, সংসদীয় জ্ঞানের বিচারে তাঁর সমকক্ষ ব্যক্তিও কম

 |  2-minute read |   13-08-2018
  • Total Shares

ভারতের রাজনীতির একজন দিকপাল ব্যক্তিত্ব হলেন সোমনাথ চট্টোপাধ্যায়। এ দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও তাঁর নাম বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। তিনি লোকসভার অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব সামলেছেন। তার আগে তিনি লোকসভায় সিপিএমের দলনেতা হিসাবেও দায়িত্ব সামলেছেন। সেরা সাংসদ হিসাবে তিনি পুরস্কৃতও হয়েছেন।

সোমনাথ চট্টোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি ৩৮ বছর সাংসদ ছিলেন। সংসদের বিভিন্ন কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। আমি তাঁর সঙ্গে সাংসদ হিসাবে লোকসভায় ছিলাম ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত। তবে সম্পর্ক সেখানেই থেমে ছিল না। দীর্ঘ দিন ধরে আমি তাঁর স্নেহ পেয়েছি, উপদেশ পেয়েছি।

তাঁর মতো স্থিতপ্রজ্ঞ মানুষ খুবই কম ছিল। সংসদীয় জ্ঞানের বিচারে তাঁর সমকক্ষ ব্যক্তির সংখ্যাও খুবই কম।

body3_081318063213.jpgসোমনাথ চট্টোপাধ্যায় । ছবি:সুবীর হালদার

রাজনীতির বাইরেও ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল আইনজীবী ছিলেন। কিন্তু তার বাইরে জনজীবনেও তাঁর একটি আলাদা ভূমিকা ছিল। বোলপুর, শান্তিনেকেতন ও রবীন্দ্রনাথ তাঁর খুব প্রিয় ছিল। বোলপুর ও শান্তিনিকেতনের উন্নয়নের জন্য তিনি খুবই চেষ্টা করেছিলেন। তিনি সেখানকার সাংসদও ছিলেন দীর্ঘদিন।

সোমনাথ চট্টোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বারবারই আমার কথা বলেছেন। উনি অনেক সময়ই বলেছেন, “সৌগত যখন লোকসভায় ছিল খুব ভালো ভাবে কাজ করেছে।” ওঁর সঙ্গে আমি লোকসভায় কাজ করার স্মৃতি সত্যিই মনে রাখার মতো।

তিনি সত্যিই ভারতীয় রাজনীতির একজন দিকপাল ব্যক্তি। তাঁর প্রয়াণে আমরা একজন মহৎ মানুষকে হারালাম।    

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SAUGATA ROY SAUGATA ROY

MP | Former Union Minister of State

Comment