পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিৰ্বাচন লাইভ: সন্ত্রাসের আবহে গণতন্ত্রের পরীক্ষা

ভোটগ্রহণের দিনেও হিংসা জারি, আগুনে জীবন্ত বলি বিরোধী নেতা, গুলি-বোমা দুষ্কৃতীদের

 |  5-minute read |   14-05-2018
  • Total Shares

বিরোধীদের হিংসার অভিযোগ আর শাসকদলের অস্বীকার। এ ভাবেই শেষ হয়েছে রাজ্যে নবম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আগের রাত থেকে সোমবার রাত পর্ন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে সস্ত্রীক এক সিপিএম বুথ-নেতাকে। বেশিরভাগ হিংসার খবরই আসছে তৃণমূল বনাম বিজেপির। তাদের কর্মীরা প্রহৃত হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। উল্টা অভিযোগও আসছে। পঞ্চায়েত ভোটে হিংসার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সবচেয়ে বেশি হিংসার খবর আসছে দুই ২৪ পরগনা থেকে। দুষ্কৃতীদের গুলিতে আহত হওয়ার খবর এসেছে শান্তিপুর, রায়গঞ্জ, বেলডাঙা, আমতলা ও ক্যানিং থেকে। উত্তরবঙ্গের কয়েক জায়গায় অবশ্য ভোটদানপর্ব ব্যাহত হয়েছে বৃষ্টিতে।

বিগত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় সন্ত্রাস অনেক কম: সুরজিৎ কর পুরকায়স্থ 

বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৭২.৫ শতাংশ

ভোট গ্রহণের সময়সীমা পেরিয়ে গেলেও, এখনও সারা রাজ্যে ৭ লক্ষ লোক ভোটের লাইনে আছে।

রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন বাবুল সুপ্রিয় 

২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছিলেন ১১১ জন ভোটার: পার্থ চট্টোপাধ্যায় 

কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিন্তু সব মিলিয়ে ভোট শান্তিপূর্ণ । যে সব হিংসার ঘটনা ঘটেছে, তৃণমূল দল হিসেবে সেই সব সমর্থন করে না । আমাদের কর্মীরাই  মার খেয়েছে। আমরা প্রথম থেকেই ভোটে চেয়েছিলাম, আমরা গুলি, বোমা চাই না। বাংলার জনগণের উপর আমার পূর্ণ আস্থা  আছে 

পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্র দফতর :  সংবাদ সংস্থা 

সামগ্রিক ভোটগ্রহণ (শতাংশে)

  • আলিপুরদুয়ার: ৪৯.৫১
  • বাঁকুড়া: ৫৮.৯৯
  • বীরভূম: ৬৭.১৫
  • কোচবিহার: ৫৭.৯৩
  • দক্ষিণ দিনাজপুর: ৫০.৫২
  • হুগলি: ৫৭.৮৯
  • হাওড়া: ৫৬.৪৯
  • জলপাইগুড়ি: ৪৭.৮০
  • ঝাড়গ্রাম: ৫৫.৬৪
  • মালদা: ৪৯.৫৭
  • মুর্শিদাবাদ: ৬৪.১৭
  • নদিয়া: ৬০.৭৩
  • উত্তর ২৪ পরগনা: ৫৬.২৭
  • পশ্চিম বর্ধমান: ৫৯.৪৬
  • পশ্চিম মেদিনীপুর: ৬০.৪৬
  • পূর্ব বর্ধমান: ৬৩.৮৮
  • পূর্ব মেদিনীপুর: ৫৯.৭২
  • পুরুলিয়া: ৫২.০৭
  • দক্ষিণ ২৪ পরগনা: ৫৫.১৫
  • উত্তর দিনাজপুর: ৪৬.২৩

কোনো নিয়ম মানা হয়নি । পুলিশ নিরাপত্তা দিতে পারেনি: বিমান বসু 

biman-bose_051418042248.jpgANI

কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে: তৃণমূল 

বেলা ৩টা পর্যন্ত সামগ্রিক ভাবে ভোটগ্রহণ হয়েছে ৫৬ শতাংশ 

আবেদন জানাবো রাষ্ট্রপতির কাছে: অধীর চৌধুরী

এই বাংলা নৈরাজ্যের বাংলা। টেলিভিশন এর পর্দায় যা দেখছেন তা আসল ঘটনার পাঁচ শতাংশও নয়

মুর্শিদাবাদে অবাধে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা

ব্যালট পেপার ভাসিয়ে দেওয়া হলো পুকুরে 

নির্বাচন কমিশনের উচিত গণতন্ত্রে আস্থা ফেরানো: সীতারাম ইয়েচুরি  

ভোটের নামে যেভাবে গণতন্ত্রের টুঁটি টিপে ধরা হচ্ছে, তা অবাধে চলতে দিলে বাংলার বাইরেও ভুল বার্তা পৌঁছে যাবে

বন্দুক দেখিয়ে ব্যালট বাক্স লুঠের ঘটনা মুর্শিদাবাদ এ 

নির্বাচন কমিশনের কলকাতা অফিসার সামনে বিক্ষোভ কংগ্রেসকর্মীদের 

ভোটদানে বাধা

জলপাইগুড়ির ময়নাগুড়ি ইত্যাদি বিভিন্ন জায়গায় ভোটারদের বুথ পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকী, পুলিশকেও আটকানোর অভিযোগ উঠেছে

'এমন কোনো জেলা নেই যেখানে গণ্ডগোল হয়নি'

ভোট হচ্ছে বলা যাবে না। বরং বলা ভালো, ভোটলুঠ হচ্ছে, সাংবাদিক সম্মেলনে বললেন দিলীপ ঘোষ  

 

ভোটের লাইন-এ মৃত্যু বৃদ্ধের

ঘটনাটি ঘটেছে কোচবিহারে। বিজেপি অবশ্য দাবি করেছে যে মৃত দুলাল কুমার ভৌমিক তাদের সমর্থক। দলের দাবি, ভোটার লাইন এ দাঁড়িয়ে থাকার সময় তৃণমূল তাকে মারধোর করে । সেখানেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর

বুথ দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, গুলি

আহত ১০ জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর বাজিতপুর ভোটগ্রহণ কেন্দ্রে।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা বুথ দখল করতে আসলে তাদের বাধা দিতে যেতেই সংঘর্ষ বাঁধে

পড়ুন: আরাবুলকে জেলে পুরে আসলে বিরোধীদের মুখ বন্ধ করলেন মুখ্যমন্ত্রী

বীরভূমে শেখ দিলদার নামে একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়ার ঘটনায় প্রথমে তাঁর পরিবারের লোকজন দাবি করেছিলেন তিনি বিজেপি কর্মী, পরে তৃণমূল দাবি করে ওই ব্যক্তি তৃণমূল কর্মী, দিলদারের পরিবার তাতেও সম্মতি দেন। এ ক্ষেত্রে অবশ্য দেহ নিয়ে টানাটানি হয়নি। টানাটানির আশঙ্কাও সম্ভবত ছিল না।

সিপিএমের আমলে বাংলা রক্তস্নাত হয়েছে, বলছেন পার্থ চট্টোপাধ্যায় 

হিংসার ঘটনা নতুন নয়: ডেরেক ও ব্রায়েন 

তৃণমূল প্রার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে

তৃণমূল গ্রামপঞ্চায়েত প্রার্থী প্রবীন চন্দ্র মন্ডলকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের গোলইসরা ১৬৩ নম্বর বুথে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই সংসদের কংগ্রেস প্রার্থী লতিফুর রহমান আগ্নেয়াস্ত্র-সহ দলবল নিয়ে এসে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে।

জলপাইগুড়িতে ব্যালট বক্সে ধরানো হলো আগুন

আলিপুরদুয়ার 

সন্ত্রাসের নিন্দায় বাবুল সুপ্রিয় 

ভোটগ্রহণ বন্ধ দুই কেন্দ্রে

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দুই নং ব্লকের নগ্দীপাড়া প্রাথমিক বিদ্যালয় ও পিয়াশালা প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালীন কিছু দুষ্কৃতী ভোটগ্রহণ কেন্দ্রে হামলা চালায়। তারা ব্যালটবক্স তুলে বাইরে ফেলে দেয়। এই দুই কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ আছে। সন্ত্রস্ত হয়ে আছেন ভোটকর্মীরা

বেলডাঙায় বিজেপি কর্মী তপন মণ্ডল খুন।

আমডাঙ্গায় খুন সিপিএম কর্মী তৈমুর গাইন

 বীরপাড়ার ভিডিও

ভাংচুর রানিগঞ্জে 

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment