অবশেষে ট্রেনি রিজার্ভ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলো যোগ্যপ্রার্থীরা চিকিৎসকরা

আজ পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ট্রেইনি রিসার্ভ সংক্রান্ত মামলায় একটি ঐতিহাসিক রায় দিয়েছে

 |  1-minute read |   18-07-2018
  • Total Shares

আজ পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ট্রেইনি রিসার্ভ (trainee reserve) সংক্রান্ত মামলায় একটি ঐতিহাসিক রায় দিয়েছে। গত ১১ই জুন এই সংক্রান্ত মামলায় রায়ে দেওয়ার হয়েছিল যে  নিট-পিজি-২০১৮   উত্তীর্ন ১০৫-জন আবেদনকারী সরকারি চিকিৎসকেই ট্রেইনি রিজার্ভ দিয়ে উচ্চ শিক্ষার অর্থাৎ যারা এমডি ও এমএস পড়ার সুযোগ পেয়েছে তাদের সেই সুযোগ দিতে হবে।

ইতিমধ্যে কলেজগুলোতে এমডি ও এমএস কোর্সের পঠন পাঠন শুরু হয়ে গেছে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-এর নিয়ম অনুযায়ী অবিলম্বে এই ১০৫ জনকে টিআর না দিলে এই আসনগুলি নষ্ট হয়ে যাবে। ফলে উচ্চশিক্ষার অধিকার থেকে এইসব চিকিৎসকেরা যেমন বঞ্চিত হবেন, তেমনি রাজ্যে যেখানে বিশেষজ্ঞদের বিহু চিকিৎসকের পদ ফাঁকা পড়ে রয়েছে, সেই সব জায়গায় গুলো পূর্ণ হবে না ফলে ভোগান্তি হবে রাজ্যের মানুষেরই।

আজকের রায়ের অনুসারে মুখ্য সচিব (স্বাস্থ্য)-কে আগামী ১৬ আগস্ট এর মধ্যে টিআর না দিলে সেদিনই সকাল ১১টার মধ্যে তাকে স্যাট-এ হাজির হতে হবে। পাশাপাশি বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি স্যাট ত্যাগ করতে পারবেন না।

এছাড়াও রাজ্য পুলিশের ডিজি-কে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি যেন মুখ্য সচিবকে দ্রুত আদালত অবমাননার এর চিঠি পাঠান।

tr_body_071818092834.jpg

এই রায়ের পরিপ্রেক্ষিতে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস বলেন,"ট্রাইব্যুনাল আজ সে রায়টা দিয়েছেন সেটা এক কথায় ঐতিহাসিক একটি রায়। পাশাপাশি স্বাস্থ্যদপ্তরে যে স্বৈরতন্ত্র চলছে তার বিরুদ্ধে এক বড়সড় রকমের ধাক্কা। আমরা মনে করি স্বাস্থ্যকর্তাদের  স্বৈরাচারের ফলে স্বাস্থ্যদপ্তরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার ফলে মানুষ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন–এই রায় কিছুটা হলেও পরিবর্তনে সাহায্য করবে।"

নিট-পিজি (২০১৮) উত্তীর্ণ সমস্ত সরকারি ডাক্তারদের ট্রেনি রিজার্ভ দিয়ে এমবিএ ও এমএস পড়ার সুযোগ দেওয়া এবং টিআর নিয়ে প্রত্যেক বছর যে অনিয়ম এবং দুর্নীতি চলে আসছে সেটা বন্ধ করার জন্য আন্দোলন চলছে বহুদিন ধরে।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment