বিচারপ্রার্থীদের অধিকারকে দাবিয়ে আইনজীবীরা নিজেদের দাবি তুলে ধরছেন, এটা কী আইনসম্মত?

আইনজীবীদের কর্মবিরতিকে 'পেশাদার অসদাচরণ' বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট

 |  2-minute read |   11-07-2018
  • Total Shares

অবশেষে অনেক টালবাহানার পর কলকাতা হাই কোর্টের প্রশাসন সুপ্রিম কোর্টের ২০০২ সালের একটি নির্দেশ মেনে আইনজীবিদের কর্মবিরতি বেআইনি বলে বিধিনিয়ম গঠন করেছে। এখন অপেক্ষা শুধু অনুমোদনের।

সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় নানান সময় পরিষ্কার জানিয়েছে যে আইনজীবীদের কর্মবিরতি অবৈধ তাই তাঁরা কোনও রকম কর্মবিরতি বা ধর্মঘট করতে পারবেন না। আইনজীবীরা কর্মবিরতি করলে বিচারপ্রার্থীদের চরম অসুবিধায় মুখে পড়তে হয়।

court_body_071118044708.jpg

এমনকি ২০০২ সালে সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ ক্যাপ্টেন হরীশ উপ্পল মামলায় পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আইনজীবীদের কর্মবিরতি বিচার পাওয়ার প্রকৃতির বাধা দেওয়ার সমতুল্য। এবং যাঁরা এতে অংশগ্রহণ করবেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বার কাউন্সিল।

আইনজীবীদের যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তাদের কেউ যদি কর্মবিরতির ডাক দেয় এবং সেই অ্যাসোসিয়েশনের কোনও সদস্য যদি সেই কর্মবিরতির বিরোধিতা করে আদালতে মামলা করেন তাহলে অ্যাসোসিয়েশন সেই সদস্যর বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোনও অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাকা দিয়ে কোনও ধরণের বৈঠক বা মিটিং-ও করতে পারবে না।

সুপ্রিম কোর্ট বলে যে আইনজীবীদের কর্মবিরতিকে 'পেশাদার অসদাচরণ' আখ্যা দিয়ে অ্যাডভোকেট অ্যাক্টস ১৯৬১-এর ধারা ৩৪ অনুসারে ২০০২ সালে সুপ্রিম কোর্ট দেশের সবকটি হাই কোর্টকে আইনজীবীদের কর্মবিরতির বিরুদ্ধে বিধি প্রণয়ন করার নির্দেশ দেয়।

highcourt_body_071118044727.jpg

এরপর ২০১৫ সালে কলকাতা হাই কোর্টে একটি আরটিআই আবেদন করে কলকাতা হাই কোর্টের প্রশাসনের কাছে বিধির সম্বন্ধে জানতে চাওয়া হলে দেখা যায় যে সেই বিধিনিয়ম   তখন পর্যন্ত গঠন করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করবার জন্য একটি মামলা  করা হয়। মামলাটি দায়ের করেন অক্ষয়কুমার সারেঙ্গী।

কলকাতা হাইকোর্টে মামলাটি লড়ছেন আইনজীবী  শ্রীকান্ত দত্ত, তিনি জানান, "মামলাটি গড়িয়ে ২০১৮ হয়ে গেলেও অবশেষে হাই কোর্টের তরফে শেষ শুনানিতে জানানো হয়েছে যে বিধিটি প্রস্তুত, শুধুমাত্র সমস্ত আইনজীবী ও বিচারপতিদের (full court) অনুমোদিন পাওয়ার অপেক্ষা মাত্র।"

body1_041118041818_071118044743.jpg

চলতি বছরেই কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগের দাবিতে দীর্ঘ ৬৯ দিনের কর্মবিরতি চালায়ে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। ফেব্রুয়ারির মাসে ১৯ তারিক থেকে কর্মবিরতি লাগাতার চলে ২৮-এ এপ্রিল পর্যন্ত। এখনও পর্যন্ত দেশের কোনও কোর্টের আইনজীবীদের কর্মবিরতি এতটা দীর্ঘায়িত হয়নি।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment