শুধু উচ্চ রক্তচাপ, হাত-পা ফোলা নয়, অতিরিক্ত নুন খেলে হতে পারে অ্যালঝাইমার্সও

সব মিলিয়ে আমাদের শরীরে দিনে ৬ গ্রাম নুন দরকার, তবে আমরা খেয়ে থাকি ১১ গ্রাম মতো

 |  2-minute read |   05-08-2018
  • Total Shares

ছোটবেলায় আমরা পাতে বেশি নুন নিলে বড়রা বলতেন "বেশি নুন খেও না, তা হলে রক্ত জল হয়ে যাবে।" তখন এই কথার তেমন মানে বুঝতাম না শুধু এটুকু বুঝতাম যে বেশি নুন খাওয়া ভালো নয়। নুন ছাড়া কোনও রান্না করা যায় না, উপযুক্ত নুন না দিলে কোনও খাবারের স্বাদও হয় না। তবে বাড়তি নুন খেলে শরীরের ক্ষতির আশঙ্কা থাকে।

আমাদের শরীরে প্রত্যেকদিনের দূষণ, জাঙ্কফুড ও অস্বাস্থ্যকর জীবনধারার ফলে পেটে ক্ষতিকর জীবাণুর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। তাই আমরা যদি আমাদের খাবারের দিকে নজর না দিতে পারি তা হলে খুব সহজেই শরীর দুর্বল হয়ে পড়তে পারে। শরীরের জন্য নুন অত্যন্ত ক্ষতিকর, তাই যতটা সম্ভব খাবার পাতে অতিরিক্ত নুন এড়িয়ে চলুন।

শরীর সুস্থ রাখতে নুনের বিরাট ভূমিকা রয়েছে। অনেক সময় আমাদের খাবারের মাধ্যমে অনেক সময় একটু বেশি নুন খেয়ে ফেলি, তবে তার ফলে শরীরের খুব একটা ক্ষতি হয় না।

body_080518090753.jpgযতটা সম্ভব খাবারে কাঁচা নুন এড়িয়ে চলুন

ডায়েটিশিয়ান ঈপ্সিতা চক্রবর্তী বলেন, “শরীরের ঠিক যতটা নুন প্রয়োজন রয়েছে তার চেয়ে কম হলে হাইপোনেট্রেমিয়া হতে পারে। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে শরীরে দীর্ঘদিন নুনের অভাব থাকলে একজন ব্যক্তির কোমা পর্যন্ত হয়ে যেতে পারে। তা ছাড়া, খাবারে অতিরিক্ত নুন ব্রেনস্ট্রোকের অন্যতম কারণ। তাই যদি কারোও কিডনির বা হার্টের সমস্যা থাকে তাঁদের বাড়তি নুন খেতে বারণ করি, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে প্রত্যেকদিন আমাদের শরীরে পাঁচ থেকে ছ'গ্রাম অর্থাৎ ছোট চামচের এক চামচ নুন প্রয়োজন, তার বেশি নয়। কিন্তু দেখা যাচ্ছে ভারতীয়দের শরীরে প্রত্যেকদিন ১১ গ্রাম মতো নুন যায়।

খাবারে অতিরিক্ত নুন খেলে বারবার পিপাসা পায়। এতে অতিরিক্ত জল খেতে হয় এবং প্রস্রাবের পরিমাণও বেড়ে যায়। হাত ও পা ফুলে যেতে পারে।

অতিরিক্ত নুন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় শরীর থেকে। তবে নিয়মিত ভাবে প্রয়োজনের বেশি নুন খাওয়া কোনও কাজের কথা নয়।

নিয়মিত অতিরিক্ত নুন শরীরে গেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়, যা কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। এর থেকে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা. যেমন উচ্চ রক্তচাপ, এমনকি হার্টের জটিলতাও।

চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, "সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় উঠে আসছে যে বাড়তি নুন খেলে যেমন বিভিন্ন শারীরিক সমস্যা হয় তেমনই বাড়তি নুনের ফলে মস্তিষ্কের কিছু সমস্যা যেমন আলঝাইমার্স হওয়ার আশঙ্কা থাকে। যদিও তথ্যটি এখনও প্রমাণিত হয়েনি তবে গবেষণা চলছে। দরকারের বেশি নুন শরীরে গিয়ে অস্তির ক্ষতি করে।"

body2_080518090834.jpgআমাদের অনেক বেশি সচেতন হতে হবে

বাড়ির মা-মাসীরা যেমন ভাবে আচার বানাবার সময় যাতে তা বেশি দিন থাকে সে জন্য অনেকটা পরিমাণে নুন ব্যবহার করতেন ঠিক তেমন ভাবেই এখনকার প্রক্রিয়াজাত খাবারদাবারে প্রচুর পরিমাণে নুন থাকে। এমনকি নুনের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে যা খেলে শরীরের ক্ষতি হয়। তাই বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারদাবার, টিনড ফুড প্রভৃতি এড়িয়ে চলুন।

যতটা সম্ভব খাবারে কাঁচা নুন এড়িয়ে চলুন। শিশুদের খাবারে যাতে কোনও ভাবেই বেশি নুন না পড়ে যায় সে বিষয় সর্তকতা হতে হবে। এখনকার প্রজন্মের শিশুরা প্রচুর পরিমাণে ফাস্টফুড ও জাঙ্কফুড খেতে পছন্দ করে। তারা যাতে এই খাবার পরিমিত খায় বা না খায়, সে দিকে মা-বাবাকেই নজর দিতে হবে।

আমাদেরও অনেক বেশি সচেতন হতে হবে নিজেদের জন্য ও সন্তানের জন্য।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment