ফ্যাক্ট চেক: বাঙালিকে মাছ খাওয়া বন্ধ করতে বলেনি বঙ্গ বিজেপি
এই দাবীকে ভুয়ো বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রোজ নিজের মাছ খাওয়ার কথা আমাদের জানান
- Total Shares
কথায় আছে 'মাছে-ভাতে বাঙালি', আর সেই বাঙালিকেই মাছ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা!
বঙ্গ বিজেপির তরফ থেকে বাঙালির প্রিয় মাছ খাওয়ার ব্যাপারে এমনই এক ফতোয়া জারি করা হয়েছে দাবী করে সম্প্রতি কিছু পোস্ট ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
"মমতা ব্যানার্জি সাপোটার্স" নামের এক ফেসবুক পেজের তরফ থেকে পোস্ট করা এক ছবিতে ফেসবুকের একটি পোস্টের স্ক্রিনশট উল্লেখ করে লেখা হয়, "এবার... বাঙালিদের মাছ খাওয়া বন্ধের ফতোয়া দিলো বঙ্গ বিজেপি ক্ষমতায় না এসেই - বাংলার মানুষকে মাছ খেতে বন্ধ করে দেবার কথা বলছে! মাছ-ভাতে বাঙালি তাহলে খাবে কি? ক্ষমতায় আসলে তো ওরা গর্দান নামবে! ধর্মের নামে বিজেপির এইরকম বজ্জাতি সহ্য করতে পারবেন তো?"

এছাড়াও অনেকে স্ক্রীনশটের সেই ছবিকে সমাজ মাধ্যমে শেয়ার করেন।
এখানে সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টটি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অফিসিয়াল পেজ থেকে করা হয়নি।পশ্চিমবঙ্গ বিজেপির নাম ব্যবহার করে এক অন্য ফেসবুক পেজের তরফ থেকে মাছ খাওয়া বন্ধের এই পোস্টটি করা হয়।
তথ্যটিকে যাচাই করতে আমরা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে মাছ খাওয়া বন্ধের এই পোস্টটি খুঁজে পাইনি।
কীওয়ার্ড সার্চ করে আমরা পশ্চিমবঙ্গ বিজেপির নাম ব্যবহার করা অন্য একটি ফেসবুক পেজে মাছ খাওয়া বন্ধের সেই পোস্টকে খুঁজে পাই।
এখানে সেই ফেসবুক পোস্ট ও তার আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইন্ডিয়া টুডেকে জানান, "এধরণের ফেক নিউজ পোস্ট করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।আমি রোজই মাছ খাই।বাংলার মানুষ মাছ খাবে না এটা আবার হয় নাকি! "
তিনি আরও বলেন, "কে কি খাবে তা বিজেপি ঠিক করে না।দলের এব্যাপারে কোনো স্ট্যান্ড নেই।"
এর থেকে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফ থেকে বাঙালিদের মাছ খাওয়া বন্ধ করতে বলা হয়নি।বঙ্গ বিজেপির নাম ব্যবহার করে অন্য এক ফেসবুক পেজের তরফ থেকে এই পোস্টটি করা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

