ফ্যাক্ট চেক: না, কৃষিজ পণ্য বর্জন ও কৃষক বয়কটের এই পোস্টটি বঙ্গ বিজেপি করেনি
বিভ্রান্তিকর এমনই এক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সম্প্রতি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী কৃষকেরা সুর চড়িয়েছেন বিজেপি-শাসিত সরকারের বিরুদ্ধে।
এরই মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি ভাইরাল হয় এক পোস্টের স্ক্রিনশট।
অনেকের পোস্ট করা ভাইরাল সেই স্ক্রিনশটের ছবিতে লেখা হয়, "আজ থেকে সমস্ত কৃষিজ পণ্য বর্জন করলাম #boycottfarmers জয় শ্রী রাম"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল পেজ থেকে কৃষিজ পণ্য বর্জন ও কৃষক বয়কটের এমন পোস্ট করা হয়নি।ভাইরাল ছবিতে দেখতে পাওয়া পোস্টটি পশ্চিমবঙ্গ বিজেপির নাম ও ছবি ব্যবহার করা অন্য এক ফেসবুক পেজের তরফ থেকে করা হয়।
ভাইরাল এই পোস্টের তথ্যকে যাচাই করতে আমরা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে এমন কোনো পোস্ট করা হয়েছে কিনা তা দেখার চেষ্টা করি।কৃষিজ পণ্য বর্জন ও কৃষক বয়কটের কথা লিখে ভাইরাল স্ক্রীনশটের ছবির অনুরূপ কোনো পোস্টকে সেখানে খুঁজে পাওয়া যায়নি।
কীওয়ার্ড সার্চ করে এরপর আমরা ফেসবুকে পশ্চিমবঙ্গ বিজেপির নাম ও ছবি ব্যবহার করা অন্য এক পেজে এই পোস্টকে খুঁজে পাই।

এখানে ওই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
পেজটির বিষয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে আমরা লক্ষ্য করি, বর্তমান পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইলের ছবির সাথে সাদৃশ্য বজায় রাখতে কিছুদিন আগে তারা তাদের পুরোনো ছবিকে পরিবর্তন করে নতুন ছবিটি আপলোড করে।
এই পেজে দেওয়া নম্বরটিতে ফোন করেও আমরা যোগাযোগ করতে পারিনি।
এছাড়াও আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সাথে কথা বলি।
তিনি বলেন, "এধরণের ফেক পোস্ট করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।বিজেপি এধরণের কোনো ডাক দেয়নি।"
আমরা এর আগেও পশ্চিমবঙ্গ বিজেপির নাম ও ছবি ব্যবহার করা এই ফেসবুক পেজের পোস্টের দাবীকে ফ্যাক্ট চেক করি।
এর থেকে বলা যেতে পারে, কৃষিজ পণ্য বর্জন ও কৃষক বয়কটের এই পোস্টটি পশ্চিমবঙ্গ বিজেপির নাম ও ছবি ব্যবহার করা অন্য এক ফেসবুক পেজের তরফ থেকে করা হয়।পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল পেজ থেকে কৃষিজ পণ্য বর্জন ও কৃষক বয়কটের এমন পোস্ট করা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

